এক্সপ্লোর

২০২৩ সালের বিশ্বকাপ হবে ভারতে, জানাল বিসিসিআই

নয়াদিল্লি: ২০১১ সালের পর ২০২৩, ফের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারতে। তার আগে ২০২১ এর চ্যাম্পিয়ন্স ট্রফিও পাচ্ছে ভারত। তবে বোর্ড সূত্রের খবর আগামী ৪ বছর ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে কোনও সিরিজ খেলবে না ভারত। এছাড়া বিসিসিআই-এর কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী আরও বলেছেন, টেস্ট খেলার যোগ্যতা অর্জনের পর ভারতের বিরুদ্ধেই প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান। ভারতেই হবে সেই টেস্ট ম্যাচ। আজ বিসিসিআই-এর ফিউচার ট্যুর প্রোগ্রাম ঠিক হয়েছে। জানা গিয়েছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে ৮১টি ম্যাচ হবে, যা বর্তমানের ক্রীড়াসূচি অনুযায়ী ম্যাচের সংখ্যার চেয়ে ৩০টি বেশি। যদিও বিসিসিআই-এর দাবি, প্রতি বছর খেলার দিনের সংখ্যা কমানো হবে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ক্রীড়াসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। কোচ রবি শাস্ত্রী ও প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও বিরাটের সুরেই কথা বলছেন। সেই পরিস্থিতিতে এদিনের বৈঠক নিয়ে ক্রিকেটমহলের আগ্রহ ছিল। বিসিসিআই-এর নয়া সিদ্ধান্তের ফলে আগামী দিনে কী হয়, সেটাই এখন দেখার। এদিনের বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজস্থান ক্রিকেট সংস্থার উপর থেকে নির্বাসন তুলে নেওয়া হবে। জাতীয় ডোপ বিরোধী সংস্থাকে ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে বিসিসিআই।

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget