এক্সপ্লোর

৩২১ রানে তৃতীয় টেস্ট জয়, নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল ভারত

ইন্দওর: ৩২১ রানে তৃতীয় টেস্ট জিতে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল ভারত। বিরাট কোহলির দল বুঝিয়ে দিল, তারা যোগ্য দল হিসেবেই টেস্টে এক নম্বর হয়েছে। চতুর্থ দিন ৪৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৪৯ ওভার স্থায়ী হয় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ১৫৩ রানে অল আউট হয়ে যায় কিউয়িরা। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে ভারতের জয়ের নায়ক রবিচন্দ্রন অশ্বিন। সিরিজে মোট ২৭ উইকেট নিলেন এই অফ স্পিনার। এর আগে এদিন ৪৭৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২১৬ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন চেতেশ্বর পূজারা। তিনি ১০১ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক কোহলি ১৭ রান করে আউট হন। ২৩ রানে অপরাজিত থাকেন অজিঙ্ক রাহানে। ৪৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। দলের সাত রানের মাথায় টম লাথামকে (৬) ফিরিয়ে দেন উমেশ যাদব। এরপর কিছুটা ধরে খেলছিলেন মার্টিন গাপটিল () ও কেন উইলিয়ামসন (২৭)। এই জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। রস টেলরও (৩২) ভাল ব্যাটিং করছিলেন। তাঁকেও ফেরান অশ্বিন। তাঁর তৃতীয় শিকার লুক রঞ্চি (১৫)। জেমস নিশমকে (০) ফেরান রবীন্দ্র জাডেজা। মার্টিন গাপটিল (২৯) একা লড়াই করার চেষ্টা করছিলেন। তাঁকেও ফিরিয়ে দেন জাডেজা। এরপর মিচেল স্যান্টনার (১৪), জিতেন পটেল (০), ম্যাট হেনরি (০) ও ট্রেন্ট বোল্টকে (৪) আউট করে ভারতকে জেতান অশ্বিন। দিনের শেষ ওভারের পঞ্চম বলে জয় পায় ভারত।

সেরা শিরোনাম

India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget