এক্সপ্লোর

Arshdeep Singh: কাউন্টি ক্রিকেটে খেলার ডাক অর্শদীপকে, কোন দলে খেলবেন?

Team India: সব কিছু ঠিকঠাক চললে কেন্টের (Kent) হয়ে খেলতে দেখা যাবে বাঁহাতি পেসারকে। যে দলের হয়ে এক সময় কাউন্টি ক্রিকেটে খেলেছেন রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তি।

মুম্বই: টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ভারতীয় বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র। তাঁর গতি সামলাতে গিয়ে হিমশিম খান বিশ্বের তাবড় ব্যাটাররা। সেই অর্শদীপ সিংহ (Arshdeep Singh) এবার ডাক পেলেন কাউন্টি ক্রিকেটে খেলার। সব কিছু ঠিকঠাক চললে কেন্টের (Kent) হয়ে খেলতে দেখা যাবে বাঁহাতি পেসারকে। যে দলের হয়ে এক সময় কাউন্টি ক্রিকেটে খেলেছেন রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তি।

বিশ্বস্ত সূত্রের খবর, কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের পাঁচ ম্যাচ খেলতে রাজি হয়েছেন অর্শদীপ। কেন্টের ঘরের মাঠে দুটি ও বাইরের মাঠে তিনটি ম্যাচ খেলার কথা অর্শদীপের। ঘরের মাঠে সারে ও ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে খেলার কথা পাঞ্জাবের পেসারের। পাশাপাশি নর্দাম্পটনশায়ার, এসেক্স ও নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে পারেন। জুন ও জুলাই মাসে হওয়ার কথা এই পাঁচ ম্যাচ। 

গত আইপিএলে দুরন্ত পারফরম্য়ান্স করেছিলেন অর্শদীপ। পাঞ্জাব কিংসের হয়ে ডেথ ওভারে ভরসা হয়ে দাঁড়িয়েছিলেন। ১৪ ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন। ওভার প্রতি মাত্র ৭.৭ রান খরচ করে। টি-টোয়েন্টি ক্রিকেটের বিচারে যা বেশ ঈর্ষণীয় রেকর্ড।

অর্শদীপ জানিয়েছেন, রাহুল দ্রাবিড়ের কাছে কেন্ট নিয়ে অনেক ভাল কথা শুনেছেন। ২০০০ সালে এই কাউন্টির হয়ে খেলেছিলেন ভারতের বর্তমান কোচ। অর্শদীপ বলেছেন, 'ইংল্যান্ডের মাটিতে লাল বলের ক্রিকেট খেলতে পারব বলে আমি উচ্ছ্বসিত। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দক্ষতা আরও উন্নত করতে পারব। রাহুল দ্রাবিড় আমাকে বলেছেন এই ক্লাবের ঐতিহ্য কত সমৃদ্ধ।'

কেন্টে অর্শদীপ সতীর্থ হিসাবে পাবেন অস্ট্রেলিয়ার পেসার কেন রিচার্ডসন ও দক্ষিণ আফ্রিকার স্পিনার-অলরাউন্ডার জর্জ লিন্ডে। আপাতত এই তিন বিদেশি ক্রিকেটারের নামই জানানো হয়েছে কেন্ট দলের তরফে। কেন্টের ডিরেক্টর অফ ক্রিকেট পল ডাউনটন বলেছেন, 'আগামী গ্রীষ্মে অর্শদীপের মতো পেসারকে আমরা পাঁচ ম্যাচের জন্য পাচ্ছি ভেবে আপ্লুত। সাদা বলে ও যে বিশ্বমানের প্রতিভা, সেটা আগেই প্রমাণ করেছে। আমি নিশ্চিত কাউন্টি চ্যাম্পিয়নশিপে লাল বলেও ও দাপট দেখাবে।'

২৪ বছরের অর্শদীপ গত জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচও খেলেছেন। এখনও পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ২৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাঁহাতি পেসার। ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ছিলেন ভারতের অন্যতম সেরা পারফর্মার। প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ২৫ উইকেট নিয়েছেন। ২৩.৮৪ গড়ে। ওভার প্রতি মাত্র ২.৯২ রান খরচ করে।

আরও পড়ুন: আইপিএল শুরুর আগে পন্থকে বিশেষ বার্তা ওয়ার্নারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget