এক্সপ্লোর

Indonesia Open: পরিকল্পনামাফিক খেলেই ইন্দোনেশিয়া ওপেন জয়, দাবি চিরাগের, সাত্ত্বিকের ভাবনায় পরবর্তী টুর্নামেন্ট

Indonesia Open 2023: চিয়া, উই ইয়ক শো জুটির বিরুদ্ধে টানা আট ম্য়াচ হারের পর, অবশেষে জিতে ইন্দোনেশিয়া খেতাব নিজেদের নামে করলেন সাত্ত্বিক-চিরাগ।

জাকার্তা: রবিবার, ১৮ জুন ইন্দোনেশিয়ায় ভারতীয় তারকা শাটলার জুটি চিরাগ শেট্টি (Chirag Shetty) ও সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ইতিহাস রচনা করেন। মালয়েশিয়ার অ্যারন চিয়া, উই ইয়ক শো জুটিকে স্ট্রেট গেমে পরাজিত করেন ভারতীয় তারকা জুটি। ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে (Indonesia Open 2023) বিশ্বের ছয় নম্বর শাটলার জুটি সাত্ত্বিক-চিরাগ বিশ্বচ্যাম্পিয়নদের ২১-১৭, ২১-১৮ স্কোরলাইনে হারান। 

প্রথম ভারতীয় জুটি হিসাবে সুপার ১০০০ জিতে ইতিহাস গড়লেন সাত্ত্বিক ও চিরাগ। এশিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর থেকেই ভারতীয় জুটি ভাল ফর্মে রয়েছেন। তাই তাঁদের নিয়ে ভারতীয় সমর্থকরা আশায় বুক বাধছিলেনই। তাঁদের আশাহত করলেন না সাত্ত্বিক-চিরাগ। বিশ্বচ্যাম্পিয়ন চিয়াদের বিরুদ্ধে এর আগে আট সাক্ষাৎকারের আটটিতেই পরাজিত হয়েছিল ভারতীয় শাটলার জুটি। কিন্তু অবশেষে নবম ম্যাচে মিলল সাফল্য। নিজেদের পরিকল্পনামাফিক খেলেই কাঙ্খিত জয় এসেছে বলে মনে করছেন চিরাগ।

তিনি বলেন, 'ওদের বিরুদ্ধে অতীতের আট ম্যাচে আমরা নিজেদের খানিকটা আটকে রাখতাম। তবে আজ আমরা পরিকল্পনামাফিক খেলেছি। ওরাও তো মানুষ, খেলোয়াড়, তাই আমাদের মনে হয়েছিল দিনের শেষে ভুল ওরাও করবে। আমরা শেষ পর্যন্ত নিজেদের পরিকল্পনা মেনে খেলে ওদের আর ম্যাচে ফেরার সুযোই দিইনি। দ্বিতীয় রাউন্ডেও ওরা যখন পরপর দুই পয়েন্ট নিয়ে চাপ তৈরির করার চেষ্টা করছিল, তখনও আমরা কিন্তু পিছিয়ে আসিনি। রক্ষণাত্মক খেলে ম্যাচের গতি মন্থর করলেই ওরা সেই সুযোগটাকে কাজে লাগাত। আমাদের এই জয়টা ভীষণ প্রয়োজন ছিল। আমি খুবই খুশি।'

চিরাগের পার্টনার সাত্ত্বিক কিন্তু আবার এই জয় নিয়ে বেশ আবেগতাড়িত হয়ে উচ্ছ্বাসে ভাসতে নারাজ। তিনি বলেন, 'আমার মধ্যে জেতার খিদেটা বেড়েছে। তাই বিগত কয়েক টুর্নামেন্ট ধরে আমি উত্তেজনায় গা ভাসাচ্ছি না। আমরা এই টুর্নামেন্ট জিতে নিয়েছি। পরের সপ্তাহে আমাদের আরেকটা টুর্নামেন্ট আছে। আমাদে মানসিকভাবে ফ্রেশ হয়ে আবার কোর্টে নামতে হবে। তবে হ্যাঁ, আমরা যেভাবে খেলেছি, তাতে আমি খুশি। নতুন দিন, নতুন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে খেলছিলাম বলে মনে হচ্ছিল। হেড-টু-হেডে ৮-০ পিছিয়ে থাকলেও, সেইসব নিয়ে একটুকুও ভাবিনি। মনকে বোঝাই এটা তো একটা ফাইনাল, তাই দুই দলই চাপে থাকবে। যে ভাল খেলবে সে জিতবে। প্রথম গেমে স্ট্রাইক পাওয়ার পর আমরা নিয়ন্ত্রণেই ছিলাম। নিজেকে বোঝাচ্ছিলাম আজ আমাদেরই দিন। ঘাবড়ে যাওয়ার প্রয়োজন নেই।'

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget