এক্সপ্লোর

India vs Mongolia: মঙ্গোলিয়ার সঙ্গে প্রথম সাক্ষাতেই জয়, ৩ পয়েন্টের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়লেন সুনীলরা

Intercontinental Cup 2023: দর্শকসংখ্যা প্রত্যাশিত না হলেও, ভারতীয় দলের খেলায় ঝাঁঝ ছিল শুরু থেকেই। কিক অফের মাত্র ২ মিনিটের মধ্যে প্রথম গোল করে ভারত। ১৪ মিনিটে ২-০।

সন্দীপ সরকার, ভুবনেশ্বর: খেলা শুরুর তখনও বেশ কয়েক ঘণ্টা বাকি। সোশ্যাল মিডিয়ায় ভরে উঠেছিল একটা মিমে। সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) সামনে নাকি শুক্রবার চেঙ্গিস খাঁ-র বংশধরদের জব্দ করার হাতছানি।

নিছকই মজা। তবে মাঠে যেন সমর্থকদের স্বপ্নপূরণ করার লক্ষ্য নিয়েই নেমেছিলেন সুনীল ছেত্রীরা। ইন্টারকন্টিনেন্টাল কাপে (Inter Continental Cup) মঙ্গোলিয়াকে ২-০ গোলে দুরমুশ করল ভারত। জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় দল।

কলকাতা কিংবা গোয়ার মতো শহর আন্তর্জাতিক ফুটবলের আসর দেখে অভ্যস্ত। ভুবনেশ্বরে এই প্রথম সিনিয়রদের কোনও আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে কলিঙ্গ স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে ঘোষণা করা হল যে, ৫৯৫৪ জন ম্যাচ দেখতে মাঠে এসেছেন। আইপিএলে যেখানে প্রত্যেক ম্যাচে ৪০-৫০ হাজার লোক হররোজ মাঠে হাজির হয়ে যান। ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাচ্ছিল ডিজনি প্লাস হটস্টার অ্যাপেও। একটা সময় দেখা গেল, মোবাইলে অনলাইন স্ট্রিমিং দেখছেন প্রায় ১০ হাজার মানুষ।

 

দর্শকসংখ্যা প্রত্যাশিত না হলেও, ভারতীয় দলের খেলায় ঝাঁঝ ছিল শুরু থেকেই। কিক অফের মাত্র ২ মিনিটের মধ্যে প্রথম গোল করে ভারত। অনিরুদ্ধ থাপার লো ক্রস ঠিকমতো প্রতিহত করতে পারেননি মঙ্গোলিয়ার গোলকিপার এনখতাভিয়ান। ফিরতি বল ধরে গোল করে যান সাহাল সামাদ।

১৪ মিনিটে গোল করে ২-০ করে দেন লালিয়ানজুয়ালা ছাংতে। ম্যাচের সেরাও হয়েছেন ছাংতে। শুরুর সেই ধাক্কা গোটা ম্যাচে আর কাটিয়ে উঠতে পারেনি মঙ্গোলিয়া। ভারত ২ গোল করেছে। করতে পারত হয়তো আরও ৪ গোল। ৮৩ মিনিটে রোহিত কুমারের হেড ক্রসবারে লেগে ফেরে। শেষ বাঁশি বাজার আগে রাহিম আলি হয়তো ম্যাচের সহজতম সুযোগ নষ্ট করেন। গোলকিপারকে একা পেয়েও তাঁর হাতে বল জমা দিয়ে আসেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম মুখোমুখি হল ভারত ও মঙ্গোলিয়া। প্রথম সাক্ষাতে জয়ের তৃপ্তি নিয়েই মাঠ ছাড়লেন সুনীল ছেত্রীরা। ভারতের পরের ম্য়াচ ভানুয়াতুর বিরুদ্ধে। সোমবার। কলিঙ্গ স্টেডিয়ামেই। সন্ধ্যা ৭.৩০-এ।

আরও পড়ুন: সুনীলদের খেলা দেখার জন্য 'অভিশপ্ত উপত্যকা' পেরিয়ে বালিগঞ্জ থেকে ভুবনেশ্বরে

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Mumbai Indians: অধিনায়ক নিয়ে জল্পনার মাঝেই কোচ বদল, মুম্বই ইন্ডিয়ান্সে থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে
অধিনায়ক নিয়ে জল্পনার মাঝেই কোচ বদল, মুম্বই ইন্ডিয়ান্সে থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে
IND vs WI 5th T20I: কখন, কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ় নির্ধায়ক ম্যাচ, বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা?
কখন, কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ় নির্ধায়ক ম্যাচ, বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা?
Kapil Dev on CJP Protest: 'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের
'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের
India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget