এক্সপ্লোর

India vs Bahrain: লড়াই করেও বাহরিনের কাছে হার ভারতের

Blue Tigers: শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দলের ব্যর্থতার ধারা অব্যাহত। ফিটনেস ও শারীরিক সক্ষমতায় ভারতীয় ফুটবলাররা কতটা পিছিয়ে, সেটা এই ম্যাচেও বারবার প্রকট হয়ে উঠল।

আরাদ (বাহরিন): ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি (International friendly) ম্যাচে বাহরিনের (Bahrain) বিরুদ্ধে লড়াই করেও ২-১ গোলে হেরে গেল ভারতীয় দল (Indian Football Team)। ৩৭ মিনিটে প্রথমে গোল হজম করে ভারত। বাহরিনকে এগিয়ে দেন মহম্মদ আল-হারদান (Mohammed Al-Hardan)। প্রথমার্ধে আর গোল হয়নি। ৫৯ মিনিটে গোল করে সমতা ফেরান রাহুল বেকে (Rahul Bheke)। এরপর বেশ কিছুক্ষণ আর গোল হয়নি। লড়াই চালাচ্ছিল ভারতীয় দল। সেই সময় মনে হচ্ছিল ড্র করে মাঠ ছাড়তে পারবেন গুরপ্রীত সিংহ সান্ধু (Gurpreet Singh Sandhu), প্রণয় হালদার (Pronay Halder), প্রীতম কোটাল (Pritam Kotal), শুভাশিস বসুরা (Subashish Bose)। কিন্তু ৮৮ মিনিটে গোল হজম করে ম্যাচ হারে ভারত। বাহরিনের পক্ষে জয়সূচক গোল করেন মাহদি আল-হুমাইদান (Mahdi Al-Humaidan)।

শক্তিশালী দলের বিরুদ্ধে কোণঠাসা ভারত

ভারতীয় ফুটবল দল শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করলেও, সাধারণত পিছিয়েই থাকে। বাহরিনের বিরুদ্ধে এই ম্যাচেই সেটাই দেখা গেল। বারবার দেখা গেল, ফিটনেস ও শারীরিক সক্ষমতায় অনেক পিছিয়ে ভারতীয় ফুটবলাররা। শুরু থেকেই ভারতকে কোণঠাসা করে দেয় বাহরিন। তারা একের পর এক সুযোগ নষ্ট করতে থাকে। বারে লেগে বল প্রতিহত হয়, বক্সের মধ্যে থেকে শট বারের উপর দিয়ে চলে যায়। না হলে শুরুতেই আরও বেশি গোলে পিছিয়ে পড়তে হত সন্দেশ ঝিঙ্গান, লিস্টন কোলাসোদের।  বাহরিন বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করলেও, শেষপর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ল।

সুনীল ছেত্রীহীন ভারতীয় দলের হার

এই ম্যাচে ছিলেন না ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। তাঁর বদলে আক্রমণে ‘ব্লু টাইগার’-দের ভরসা ছিলেন লিস্টন, মনবীর সিংহ, রহিম আলি, অনিকেত যাদবরা। কিন্তু বাহরিনের আক্রমণ বেশি থাকায় খুব একটা সুযোগ পাননি লিস্টনরা। তার মধ্যেও দ্বিতীয়ার্ধে ভারতের আক্রমণ কিছুটা বেশি ছিল। তবে শেষরক্ষা হল না। হতাশ হয়েই মাঠ ছাড়তে হল ভারতীয় ফুটবলারদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget