এক্সপ্লোর

রাজস্থান রয়্যালসকে হেলায় হারাল নাইট রাইডার্স, দলের সার্বিক পারফরম্যান্সে খুশি, বললেন কার্তিক

একইসঙ্গে ওপেনিং পার্টনার নারাইনের প্রশংসা করেছেন লিন। তিনি বলেছেন, অবিশ্বাস্য ব্যাটিং করেছে নারাইন। কয়েক বছর ধরেই ও এটা করছে। পুরো ব্যাপারটাই সহজ করে দেয় ও।

জয়পুর: আইপিএলে এই মুহূর্তে অপ্রতিরোধ্য দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। গতকাল রাজস্থান রয়্যালসকে তাদের ঘরের মাঠে আট উইকেটে হারিয়ে দিয়েছে নাইট ব্রিগেড। ক্রিস লিন (৫০) ও সুনীল নারাইন (৪৭)-র জুটিতে ভর করে রয়্যালসকে হেলায় হারাল দীনেশ কার্তিকের দল। ম্যাচের পর কার্তিক বলেছেন, দলের পারফরম্যান্স সার্বিকভাবে ভালো হয়েছে। বোলাররা ভালো বল করেছে এবং ব্যাটসম্যানরাও দারুণ খেলেছে।ভারতে এ ধরনের মন্থর গতির পিচে মানিয়ে নিতে হয়। কয়েকটি পরিস্থিতিতে আমাদের উন্নতি করার প্রয়োজন। দলের হয়ে অভিষেক হয়েছে পেসার হ্যারি গার্নির। ২৫ রানে ২ উইকেট পেয়েছেন তিনি। তাঁর সম্পর্কে নাইট অধিনায়ক বলেছেন, হ্যারি প্রকৃতপক্ষে পেশাদার। সারা বিশ্বেই বিভিন্ন লিগে ও খেলে। গার্নি বলেছেন, জয়পুরের পিচে আমার কাটারের অনুকূল। এখানে অভিষেক হওয়ায় ভালো লাগছে। আমি আমার বৈচিত্র্য ও ইয়র্কার নিয়ে পরিশ্রম করেছি এবং কঠিন পরিস্থিতিতে সেগুলি কাজে লাগাতে পারাটা বেশ ভালো ব্যাপার। যদিও এই ম্যাচে আমি সেগুলি ততটা ব্যবহার করিনি। অন্যদিকে, ক্রিস লিন বলেছেন, আমি ফের ভাগ্যের সাহায্য পেয়েছি। আমরা জানতাম পাওয়ার প্লেতে পরিশ্রম করতে হবে।কারণ, ইনিংসের পরের দিকে পিচ স্লো হয়ে যাবে। পাওয়ার প্লে-টা খুব ভালো গিয়েছে। তারপর আমাদের হাতে নিয়ন্ত্রণ চলে আসে। একটি বল তাঁর ব্যাটের ভেতরের দিকে লেগে স্ট্যাম্পে লাগে। কিন্তু বেল না পড়ায় তিনি রক্ষা পান। লিন বলেছেন, টি ২০ ক্রিকেটে এমনটা হয়ে থাকে। একইসঙ্গে ওপেনিং পার্টনার নারাইনের প্রশংসা করেছেন লিন। তিনি বলেছেন, অবিশ্বাস্য ব্যাটিং করেছে নারাইন। কয়েক বছর ধরেই ও এটা করছে। পুরো ব্যাপারটাই সহজ করে দেয় ও। আমি সব সময়ই ধীরেসুস্থে শুরু করি। এটা একটা লম্বা টুর্নামেন্ট। গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে জিতে আমরা ভালোভাবে এগোচ্ছি। ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় নাইট রাইডার্স। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে আট পয়েন্ট নিয়ে এই মূহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছল নাইট রাইডার্স।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Gift: আর্জেন্তিনা দলের সতীর্থদের প্রত্যেককে দারুণ উপহার, মন জিতলেন মেসি, কী দিলেন?
আর্জেন্তিনা দলের সতীর্থদের প্রত্যেককে দারুণ উপহার, মন জিতলেন মেসি, কী দিলেন?
Vozinha: নতুন ক্লাবে সই করছেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা, মেসির পাশেই কি খেলতে দেখা যাবে তাঁকে?
নতুন ক্লাবে সই করছেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা, মেসির পাশেই কি খেলতে দেখা যাবে তাঁকে?
IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার

ভিডিও

Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার
Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget