এক্সপ্লোর

হারের দায় ব্যাটসম্যানদের! “আরও ভাল করে পিচ পড়তে হত”, বলছেন ধোনি

শেষ ৬ ম্যাচে ৪টি-তেই হেরেছে মহেন্দ্র সিংহ ধোনির দল। তবে প্রথম দুইয়ে থাকার সুবাদে আরও একটা সুযোগ পাচ্ছে তাঁরা। বুধবার দিল্লি ও হায়দরাবাদের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে খেলবে চেন্নাই।

চেন্নাই: একই মরশুমে এক দলের কাছে তিনবার হার। ১১ বছরের আইপিএল ইতিহাসে চেন্নাইয়ের ট্র্যাক রেকর্ডে এমন পরিসংখ্যান  বিরল। চলতি আইপিএল-এ লিগ ম্যাচে মুম্বইয়ের কাছে দু-বারই পরাস্ত হয়েছে তাঁরা। ওয়াংখেড়েতে প্রথম মোকাবিলায় ৩৭ রানে হার চেন্নাইয়ের। দ্বিতীয় মোকাবিলায় ঘরের মাঠেই ৪৬ রানে হারেন ধোনিরা। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারেও হারল হলুদ ব্রিগেড। ব্যাটিং বিফলতা, অসফল বোলিং এবং ফিল্ডিংয়ে একের পর এক ক্যাচ মিস, আপাত দৃষ্টিতে এই সবমিলিয়েই হার হয়েছে মাহিদের।

ক্যাপ্টেন কুল নিজেও মানছেন, ঘরের মাঠের অ্যাডভান্টেজ নিতে পারেনি তাঁর দল। এতগুলো ম্যাচ খেলার পরও চিপকের পিচ পড়তে পারেননি ব্যাটসম্যানরা।  ক্রুণাল, চাহারের স্পিনের সামনে কার্যত অসহায় দেখিয়েছে ওয়াটসন, ডু প্লেসিস, রায়না, বিজয়দের। স্পিন সহায়ক উইকেটের হালহকিকত না বোঝার ফলেই ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্রেফ ১৩১ রানই তুলতে পারে ধোনিরা। ধোনি মানছেন, ব্যাটসম্যানরা ভুল শট খেলে উইকেট দিয়ে এসেছেন। পিচের মধ্যে আঠাল ভাব আছে কিনা, বল থেমে থেমে আসছে কিনা,  তা না বুঝেই শট নিয়েছে ব্যাটসম্যানরা। ঘরের মাঠে ব্যাটিং ভাল হওয়া উচিত ছিল, মত চেন্নাই অধিনায়কের।

এরপর বোলিংয়েও হতাশ করেছেন হরভজন, তাহিররা। অফ স্টাম্পের বাইরের স্পট, যেখানে ব্যাটসম্যানদের অসুবিধা হতে পারত সেটা জাদেজা ছাড়া আর কেউ ধরতেই পারেনি। মাঝে কয়েকটা সুযোগও তৈরি করলেন তিনি। তবে ক্যাচ মিস হওয়ায় ম্যাচটাই হাতছাড়া হয়ে যায়। একার জোরে দলকে ফাইনালে নিয়ে গেলেন সূর্যকুমার যাদব (৭১*)। ধোনি স্বীকার করে নিয়েছেন, ১৩০ রান ডিফেন্ড করতে নেমে এভাবে ক্যাচ ফেললে জেতা কঠিন হয়ে যায়। আর হলও তাই।

প্রসঙ্গত, শেষ ৬ ম্যাচে ৪টি-তেই হেরেছে মহেন্দ্র সিংহ ধোনির দল। তবে প্রথম দুইয়ে থাকার সুবাদে আরও একটা সুযোগ পাচ্ছে তাঁরা। বুধবার দিল্লি ও হায়দরাবাদের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে খেলবে চেন্নাই। ধোনি বলছেন, “এই জায়গায় এসে ম্যাচ হারা কখনই ভাল নয়। তবে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি, তার জন্য আরও একটা সুযোগ পাব।”

সেরা শিরোনাম

Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget