এক্সপ্লোর

IPL 2021 Update: মুম্বই থেকে সরতে পারে আইপিএল

IPL 2021: করোনা সংক্রমণের কারণে মহারাষ্ট্র থেকে সরিয়ে নেওয়া হতে পারে আইপিএল।

মুম্বই: মহারাষ্ট্রে ফের বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। অমরাবতী ও অচলপুরে ফের জারি করা হয়েছে লকডাউন। এই পরিস্থিতিতে মুম্বইয়ে আইপিএল-এর ম্যাচ আয়োজন করা সম্ভব হবে কি না, সেটা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন আয়োজকরা। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত হওয়া খবর অনুযায়ী, মহারাষ্ট্র থেকে এবারের আইপিএল-এর সব ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছেন বিসিসিআই আধিকারিকরা। এ বিষয়ে অবশ্য এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিসিসিআই সূত্রে খবর, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আমদাবাদ ও দিল্লিতে আইপিএল-এর ম্যাচগুলি আয়োজনের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও সমস্যা নেই। এখনও সূচি তৈরি হয়নি, তবে প্রাথমিকভাবে শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি আইপিএল-এর ক্রীড়াসূচি ঘোষণা করা হবে। ৮ থেকে ১২ এপ্রিলের মধ্যে শুরু হতে পারে এবারের আইপিএল।

এবারের আইপিএল-এর নিলামের সময় বিসিসিআই-এর পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানানো হয়েছিল, মুম্বইয়ে ম্যাচ হবে। পাশাপাশি পুণেতেও কয়েকটি ম্যাচ হতে পারে। নকআউট পর্যায়ের ম্যাচগুলি হতে পারে আমদাবাদে। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। মহারাষ্ট্রে ফের বিধিনিষেধ জারি হওয়ায় অন্য রাজ্যে ম্যাচ সরিয়ে নিয়ে যেতে পারে বিসিসিআই।

গতবার করোনা আবহে আইপিএল হয় সংযুক্ত আরব আমিরশাহীতে। তবে এবার দেশের মাটিতেই হবে এই টি-২০ প্রতিযোগিতা। কিন্তু তা সত্ত্বেও সব ফ্র্যাঞ্চাইজি হয়তো নিজেদের শহরে ম্যাচ আয়োজন করার সুযোগ পাবে না। মুম্বই থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হলে অন্য শহরে খেলতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। একইভাবে মোহালিতে খেলা না অন্য শহরে খেলতে হবে পঞ্জাব কিংসকে। কী কারণে মোহালি থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হবে, তার ব্যাখ্যা চেয়ে বিসিসিআই-কে চিঠি দিয়েছেন পঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার নেস ওয়াদিয়া। তিনি বুঝিয়ে দিয়েছেন, বিসিসিআই-এর এই সিদ্ধান্ত কোনওভাবেই মেনে নিতে পারছেন না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
Spain vs Argentina: স্পেনকে বিশ্বচ্য়াম্পিয়ন করে দেল বস্কির ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন দে লা ফুয়েন্তে
স্পেনকে বিশ্বচ্য়াম্পিয়ন করে দেল বস্কির ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন দে লা ফুয়েন্তে
Argentina vs Spain: কী কী অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বিশ্বকাপের ফাইনালে? আর্জেন্তিনা-স্পেন ম্যাচ নিয়ে বিতর্কের ঝড়
কী কী অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বিশ্বকাপের ফাইনালে? আর্জেন্তিনা-স্পেন ম্যাচ নিয়ে বিতর্কের ঝড়
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমস শুরুই হল না, আগেই ভারতের পদক নিশ্চিত করলেন লভলিনা
কমনওয়েলথ গেমস শুরুই হল না, আগেই ভারতের পদক নিশ্চিত করলেন লভলিনা

ভিডিও

NEET Protest | নিট-প্রশ্নফাঁসের ঘটনায় তদন্তের প্রতিশ্রুতি, এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর
Kunal Ghosh |
NEET Protest | ফের যন্তর মন্তরের সামনে নতুন করে উত্তেজনা, তৈরি হচ্ছে জমায়েত
NEET Paper Leak Controversy: নিট প্রশ্নফাঁসকাণ্ডে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন সলমন খান, আলিয়া ভাট
CM Suvendu Adhikari |জন্ম-মৃত্যু শংসাপত্রে 'জালিয়াতি', বিরোধী দলনেতা থাকাকালীন সরব হয়েছিলেন শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget