এক্সপ্লোর

IPL 2023 Orange Cap: অরেঞ্জ ক্যাপের দৌড়ে চারে উঠে এলেন রাহুল, কবে এখনও শীর্ষে ফাফই

Orange Cap: অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম পাঁচের মধ্যে দুইজন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ওপেনার রয়েছেন।

কলকাতা: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসকে জেতাতে না পারলেও, লখনউের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) অর্ধশতরানের একটি ইনিংস খেলেন। ৬১ বলে ৬৮ রান করেন রাহুল। এই ইনিংসের সুবাদেই তিনি অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম পাঁচে ঢুকে পড়লেন। সাত ম্যাচে তাঁর মোট সংগ্রহ ২৬২ রান, গড় ৩৭.৪৩। তবে এ মরসুমে তাঁর স্ট্রাইক রেট নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। গুজরাতের বিরুদ্ধে ম্যাচেও একই প্রশ্নের মুখে পড়তে হয় রাহুলকে। তাঁর স্ট্রাইক রেট মাত্র ১১৩.৯১।

শীর্ষে ফাফ

তবে এখনও তালিকার শীর্ষে রয়েছেন ফাফ ডুপ্লেসি (Faf du Plessis)। ছয় ম্যাচে ডুপ্লেসি ৬৮.৬০ গড়ে ৩৪৩ রান করেছেন। আজ আবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামছেন ডুপ্লেসি। বাকিদের পিছনে ফেলে আরও খানিকটা এগিয়ে যাওয়ার হাতছানি রয়েছেন ডুপ্লেসির সামনে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার তিনি ৪৭.৫০ গড়ে ২৮৫ রান করেছেন। ২৭৯ রান করে তালিকায় বিরাট কোহলি তৃতীয় স্থানে। পঞ্চম স্থানে রয়েছেন সিএসকের তারকা ওপেনার ডেভন কনওয়ে। তিনি ছয় ইনিংসে তিনটি অর্ধশতরানসহ মোট ২৫৮ রান করেছেন। কনওয়ের ব্য়াটিং গড় ৫১.৬০ ও স্ট্রাইক রেট ১৪৪.১৩।

রাহুলের রেকর্ড

গুজরাত জায়ান্টসকে (Gujarat Titans) হারিয়ে পাঁচ ম্যচ জিতে লিগ শীর্ষে পৌঁছনোর হাতছানি ছিল লখনউ সুপার জায়ান্টসের  (Lucknow Super Giants) সামনে। তবে মাত্র ১৩৬ রান তাড়া করে নেমেও শেষমেশ হেরেই মাঠ ছাড়তে হল কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন লখনউকে। অবশ্য দলের পরাজয়ের দিনেই নজির গড়ে ফেললেন রাহুল। 

লখনউ অধিনায়ক এদিন ব্যাট হাতে কার্যত একাই লড়াই করেন। ৬১ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের সুবাদেই ভারতীয় হিসাবে এক সর্বকালীন রেকর্ড গড়ে ফেললেন রাহুল। মাত্র ১৯৭টি টি-টোয়েন্টি ইনিংস খেলেই সাত হাজার টি-টোয়েন্টি রানের গণ্ডি পার করে ফেললেন তিনি, ভারতীয় হিসাবে যা দ্রুততম। রাহুল বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন। বিরাট ২১২ ইনিংসে বিশ ওভারের ক্রিকেটে সাত হাজার রান পূর্ণ করেছিলেন। এতদিন সেটাই ছিল ভারতীয় হিসাবে দ্রুততম সাত হাজার রানের রেকর্ড। কিন্তু সেই রেকর্ড ভেঙে ফেললেন রাহুল।

অবশ্য ভারতীয় হিসাবে দ্রুততম হলেও, গোটা বিশ্বে রাহুল তৃতীয় দ্রুততম হিসাবে এই মাইলফলক স্পর্শ করলেন। রাহুলের থেকে কম সময়ে বাবর আজম (১৮৭ ইনিংস) ও ক্রিস গেইল (১৯২ ইনিংস) সাত হাজার টি-টোয়েন্টি রান করেছেন।

আরও পড়ুন: সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ শেষেই বিশেষ অতিথির সঙ্গে দেখা করলেন ধোনি, ভাইরাল হল ভিডিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget