এক্সপ্লোর

IPL 2023: আইপিএলে লখনউ-চেন্নাই মহারণে ইতিহাস কী বলছে? কোন দল কাকে টেক্কা দিয়েছে?

LSG vs CSK: এই ম্যাচে নামার আগে মহেন্দ্র সিংহ ধোনির চিন্তার কারণ হতে পারে বোলিং অ্যাটাক। অভিজ্ঞতা কম থাকায় ডেথ ওভার বোলিংয়ে সমস্যা হচ্ছে।

লখনউ: আজ আইপিএলে দুটো ম্যাচ। বিকেলের প্রথম ম্য়াচে লখনউ সুপারজায়ান্টস খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। লখনউ যেমন তাদের শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে হেরে গিয়েছিল। তেমনই চেন্নাই সুপার কিংসও তাঁদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছিল। কে এল রাহুলের দল ৯ ম্যাচ খেলে ৫টি জিতে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ জিতলেও রান রেটে একটু পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে ধোনি বাহিনী।

এই ম্যাচে নামার আগে মহেন্দ্র সিংহ ধোনির চিন্তার কারণ হতে পারে বোলিং অ্যাটাক। অভিজ্ঞতা কম থাকায় ডেথ ওভার বোলিংয়ে সমস্যা হচ্ছে। এই ডিপার্টমেন্ট নিয়ে ভাবতে হবে এমএসডিকে। এদিকে চেন্নাইয়ের তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড তাঁর ১০০ তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামতে চলেছেন। এদিকে লখনউ সুপারজায়ান্টস দলের তারকা পেসার মার্ক উড আগামী ২ ম্যাচে খেলবেন দলের হয়ে। চেন্নাইয়ের জার্সিতে আইপিএলে খেলেছেন আগে। এবার সিএসকের বিরুদ্ধে নামবেন তিনি। এর আগে লখনউ চেন্নাই আইপিএলে ২টো ম্যাচ খেলেছে একে অপরের বিরুদ্ধে। দু দলই একটি করে ম্যাচ জিতেছে। আজকের ম্যাচ যে জিতবে সেই দলই এগিয়ে যাবে। 

গুজরাতকে হারাল দিল্লি

অত্যন্ত কম রানের পুঁজি নিয়েও বাজিমাত দিল্লির বোলারদের। আইপিএল লিগ তালিকার শীর্ষে থাকা গুজরাত টাইটান্সের (Gujarat Titans) দুরন্ত ব্যাটিংকে মাত্র ১২৫ রানে বেঁধে রেখে ৫ রানে ম্যাচ বের করে নিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।  আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মহম্মদ শামি (৪ /১১) আগুনে বোলিংয়ের সামনে মাত্র ১৩০ রান খাড়া করতে সক্ষম হয়েছিল দিল্লি শিবির। তাঁদের টপ অর্ডারের সব ব্যাটারই কার্যত ব্যর্থ হয়েছিলেন। কিন্তু দুই ইনিংসের মাঝে কে জানত, দিল্লির কপালেই জুটতে চলেছে দুরন্ত এক জয়। তবে শুধু ক্রিকেটদেবতাই নন, দিল্লির দুরন্ত জয়ের নেপথ্যে মূল কারিগর তাদের বোলাররা।

ইশান্ত শর্মা, খলিল আহমেদ থেকে আনরিখ নর্খে, কুলদীপ যাদবরা দুরন্ত বোলিংয়ের নমুনা মেলে ধরেন। গুজরাত শিবিরে শুরুতেই একের পর এক আঘাত এনে ইশান্ত-খলিলরা বুঝিয়ে দিয়েছিলেন, বিনা যুদ্ধে এক ইঞ্চি মাটিও ছাড়ছেন না তারা। ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে গুজরাতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য-র জমাটি ব্যাটিং ও খেলার ১৯ তম ওভারে নর্খেকে রাহুল তেওয়াতিয়ার টানা তিনটি ছক্কা অবশ্য প্রবলভাবে ম্যাচ এনে দিয়েছিল গুজরাতের দখলে। যদিও শেষ ওভারে ১২ রান আটকানোর কাজে নেমে সফল হন আইপিএলের অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। শেষ ওভারে তেওয়াতিয়া ছাড়াও গুজরাতের গত কেকেআর ম্যাচের নায়ক বিজয় শঙ্করকে সাজঘরে ফেরান তিনি। যে ইনসুইংগারে ইশান্ত শঙ্করের স্টাম্প ছিটকে দিয়েছেন, তা সম্ভবত দুরন্ত বোলিং প্রদর্শন মেলে ধরা ম্যাচের দিনের সেরা বল। 

সেরা শিরোনাম

India vs England: বদলে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের বাকি ম্যাচের সময়সূচি! কখন শুরু হবে খেলা?
বদলে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের বাকি ম্যাচের সময়সূচি! কখন শুরু হবে খেলা?
FIFA World Cup 2026: বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি, রাউন্ড অফ ১৬-এ মিশর ম্যাচের প্রস্তুতিই সারতে পারল না আর্জেন্তিনা
বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি, রাউন্ড অফ ১৬-এ মিশর ম্যাচের প্রস্তুতিই সারতে পারল না আর্জেন্তিনা
Novak Djokovic: অপ্রতিরোধ্য! প্রায় সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ের পর উইম্বলডনের কোয়ার্টারে নোভাক জকোভিচ
অপ্রতিরোধ্য! প্রায় সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ের পর উইম্বলডনের কোয়ার্টারে নোভাক জকোভিচ
Babar Azam: নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার ৩ বছর পরে ফের বাবর আজমকে বড় দায়িত্ব দিয়ে ফেরাল পাকিস্তান
নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার ৩ বছর পরে ফের বাবর আজমকে বড় দায়িত্ব দিয়ে ফেরাল পাকিস্তান

ভিডিও

Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live
Dilip Ghosh: 'শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে', মন্তব্য দিলীপ ঘোষের
TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget