এক্সপ্লোর

IPL 2023: প্লে অফের দৌড়ে ২ দলই, লখনউ-মুম্বই মুখোমুখি মহারণে কারা এগিয়ে?

IPL 2023, LSG vs MI: তিন নম্বর স্থানে রয়েছে মুম্বই। অন্যদিকে লখনউ সুপারজায়ান্টস এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট ঝুলিতে পুরেছে। তারা পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে।

লখনউ: আজ আইপিএলে লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স একে অপরের বিরুদ্ধে নামতে চলেছে। প্লে অফের দৌড়ে রয়েছে ২ টো দলই। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ১২ ম্যাচে খেলেছে মুম্বই। তার মধ্যে ৭ ম্যাচ জয় ছিনিয়ে নিয়েছে। ৫ ম্যাচে হারতে হয়েছে রোহতি বাহিনীকে। ঝুলিতে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বর স্থানে রয়েছে মুম্বই। অন্যদিকে লখনউ সুপারজায়ান্টস এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট ঝুলিতে পুরেছে। তারা পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। ৬টি জয় ও পাঁচটি ম্যাচে হারতে হয়েছে ক্রুণাল পাণ্ড্যর দলকে। একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। 

আজকের ম্যাচ

আজ আইপিএলে লখনউ সুপারজায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স একে অপরের মুখোমুখি হবে।

কােথায় হবে খেলা?

আজকের খেলাটি হবে লখনউয়ের হোম গ্রাইন্ড একানা স্পোর্টস কমপ্লেক্সে।

কখন দেখবেন খেলা?

আজকের খেলাটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে টস হবে

কোথায় দেখবেন খেলা?

স্টার স্পোর্টসের যে কোনও চ্যানেলে আজকের ম্যাচটি দেখা যাবে।

অনলাইনে দেখা যাবে খেলা?

অনলাইনে এই খেলা দেখা যাবে জিও সিনেমায়।

মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মাত্র ২ বারই মুখোমুখি হয়েছে লখনউ ও মুম্বই। কারণ গতবছরই আত্মপ্রকাশ করেছে লখনউ ফ্র্যাঞ্চাইজি। আর এই দুবারের সাক্ষাতে ২ বারই জয় ছিনিয়ে নিয়েছে লখনউ। শেষ ম্যাচটি হয়েছিল গত বছর মুম্বইয়ের হোমগ্রাউন্ড ওয়াংখেড়েতে। সেই ম্যাচে ৩৬ রানে জয় ছিনিয়ে নিয়েছিল লখনউ। সেই ম্যাচে কে এল রাহুল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। যদিও আজকের ম্যাচে রাহুলকে পাবে না লখনউ। চোটের জন্য অনেক আগেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ডানহাতি এই কর্ণাটকী ব্য়াটার। 

লখনউ তাঁদের ঘরের মাঠে খেলতে নামবে আজ। কিন্তু এই মাঠে তাদের রেকর্ড একদমই লখনউয়ের পক্ষে যাচ্ছে না। ৬ ম্যাচ খেলে মাত্র ২ বার জয় পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। আজকের ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গেই সেই রেকর্ডবুকে কিছু বদল আনতে চাইবেন ক্রুণালরা।

মুম্বইয়ের সবচেয়ে বড় শক্তি ব্য়াটিং লাইন আপে। সূর্যকুমার যাদব ফর্মে ফিরেছেন। যদিও ক্যাপ্টেন রোহিত শর্মা এখনও সেভাবে বড় রান পাননি। তবে মিডল অর্ডার প্রতিদিনই রান পাচ্ছে। লখনউ শিবিরে কে এল রাহুল বেরিয়ে যাওয়ার পর কুইন্টন ডি কক ঢুকেছেন দলে। তিনি নিজের জাত চিনিয়েছেন এরমধ্যেই। আজকের ম্যাচেও প্রোটিয়া তারকা ব্যাট কথা বলে কি না, তা দেখার।

 

সেরা শিরোনাম

India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget