এক্সপ্লোর

IPL 2023: উনাদকাটের বদলি হিসাবে তরুণ তুর্কিকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস

Jaydev Unadkat: লখনউয়ের অনুশীলনে বোলিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন জয়দেব উনাদকাট।

লখনউ: দিন কয়েক আগেই অনুশীলনে বোলিং করার সময় চোট পেয়েছিলেন জয়দেব উনাদকাট (Jaydev Unadkat)। তারপর থেকে তাঁকে আর লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) ডাগআউটে দেখা যায়নি। এবার উনাদকাটের বদলি ক্রিকেটারের নামও ঘোষণা করে দিল লখনউয়ের ফ্র্যাঞ্চাইজি। কোনও নামীদামি ক্রিকেটার নয়, উনাদকাটের বদলে বরং মুম্বইয়ের তরুণ অলরাউন্ডারকেই দলে নিল লখনউ। কে সেই অলরাউন্ডার?

উনাদকাটের বদলি তরুণ তুর্কি

উনাদকাটের বদলে সূর্যাংশ শেডগেকে দলে নিল লখনউ। ২০ বছর বয়সি তরুণ তুর্কি এ মরসুমের রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের দলের অংশ ছিলেন বটে, তবে তিনি দলের হয়ে একটিও ম্যাচে মাঠে নামেননি। শেডগে নিজেও রঞ্জি দলে সুযোগ পেয়ে খানিকটা চমকেই গিয়েছিলেন। তিনি সেইসময় এ বিষয়ে বলেন, 'রঞ্জি ট্রফির দলে ডাক পাওয়ার আশা ছিল না, তাই এইটা আমার কাছে আরও বেশি আনন্দদায়ক। মুম্বইয়ের হয়ে মাঠে নামার স্বপ্ন আমি সবসময়ই দেখতাম। আমার প্রধান লক্ষ্য ছিল অনূর্ধ্ব-২৫ টুর্নামেন্টে ভাল করে দলকে খেতাব জেতাব। সেই স্বপ্নপূরণ হয়নি। কোয়ার্টার ফাইনালে ভাল লড়াইয়ের পর আমরা মধ্যপ্রদেশের বিরুদ্ধে পরাজিত হই।'

সেই অনূর্ধ্ব-২৫ টুর্নামেন্টে চোখধাঁধানো পারফর্ম করেই সকলের নজরে আসেন সূর্যাংশ। ওই টুর্নামেন্টের আট ম্যাচে ১২টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৮৪ রানও করেছিলেন তিনি। এবার রঞ্জি ট্রফি খেলার আগেই একেবারে আইপিএলের মতো বড় মঞ্চে সুযোগ। ২০ লক্ষ টাকার বদলে এই তরুণকে বাকি মরসুমের জন্য দলে নিল লখনউ।

ক্রিকেট-ফুটবল মিলেমিশে একাকার 

আইপিএলের প্লে অফের (IPL Play Off) দৌড়ে ভালমতোই রয়েছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট লখনউয়ের। শেষ ম্যাচে জিতলেই প্লে অফ নিশ্চিত। হারলেও রান রেট ভাল থাকায় খুলে যেতে পারে প্লে অফের দরজা।

লখনউয়ের শেষ ম্যাচ ইডেন গার্ডেন্সে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। আর সেই ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের সমর্থকদের জন্য থাকছে চমক। কারণ, আইএসএল ও আইপিএলে মিলেমিশে একাকার হয়ে যেতে চলেছে এই ম্যাচে! কীভাবে ? শনিবার কেকেআরের বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টসের সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামবেন ক্রুণাল পাণ্ড্য-মার্কাস স্টোইনিসরা।

১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লখনউ সুপার জায়ান্টস তিন নম্বরে। পয়েন্টের বিচারে তাদের ধরা সম্ভব নয় কেকেআরের। তবে শেষ ম্যাচে কেকেআরকে ক্রুণাল পাণ্ড্যদের বিরুদ্ধে জিততেই হবে। তাতে লখনউকে পেরনো যাবে না। তবে প্লে অফের দৌড়ে থাকতে পারবে কেকেআর। আর সেই ম্যাচে নাইটদের লড়াই করতে হবে মোহনবাগানের আবেগের বিরুদ্ধেও।

আরও পড়ুন: ডেঙ্গি পরবর্তী পর্যায়ে দ্রুত সুস্থ হওয়ার জন্য মেনুতে কোন কোন খাবার অবশ্যই রাখবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget