এক্সপ্লোর

IPL 2023: ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন জয়সওয়াল, অরেঞ্জ ক্যাপের দৌড়ে এখনও শীর্ষে ডু প্লেসিই

Orange Cap List: ১১ ম্যাচে ১১ ইনিংস খেলে ৫৭৬ রান ঝুলিতে পুরেছেন ডু প্লেসি। সর্বোচ্চ ৮৪ রান। চলতি টুর্নামেন্টে আরসিবি অধিনায়ক প্রথম থেকেই ব্যাটারদের তালিকায় সর্বাধিক রানের মালিক।

কলকাতা: আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে প্লে অফের রাস্তা আরও কিছুটা সহজ করে ফেলল রাজস্থান রয়্যালস। পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে রাজস্থান। একই সঙ্গে অরেঞ্জ ক্যাপের দৌড়েও অনেকটাই এগিয়ে গেলেন যশস্বী জয়সওয়াল (Yasaswi Jaiswal)। শীর্ষে যদিও এখনও রয়ে গিয়েছেন ফাফ ডু প্লেসি। তবে দ্বিতীয় স্থানে থাকা জয়সওয়াল মাত্র এক রান পিছিয়ে রয়েছেন আরসিবি অধিনায়কের থেকে। 

অরেঞ্জ ক্য়াপের দৌড়ে শীর্ষে যশস্বী

১১ ম্যাচে ১১ ইনিংস খেলে ৫৭৬ রান ঝুলিতে পুরেছেন ডু প্লেসি। সর্বোচ্চ ৮৪ রান। চলতি টুর্নামেন্টে আরসিবি অধিনায়ক প্রথম থেকেই ব্যাটারদের তালিকায় সর্বাধিক রানের মালিক। অরেঞ্জ ক্য়াপের দৌড়েও সবার আগে রয়েছেন প্রোটিয়া অধিনায়ক। ৫৭.৬৪ গড়ে ব্যাটিং করেছেন ডু প্লেসি। ১৫৭.৮০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। ৪৫টি বাউন্ডারি ও ৩২ ছক্কা হাঁকিয়েছেন। 

তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন যশস্বী জয়সওয়াল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৯৮ রানের ইনিংস খেলেছেন তিনি বৃহস্পতিবার। আর তার পরেই ঝুলিতে পুরে নিয়েছেন ৫৭৫ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ১২৪ রান। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন যশস্বী। ১৬৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ফাফ।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন গুজরাত টাইটান্সের শুভমন গিল। ১১ ম্যাচে ১১ ইনিংস খেলে ৪৬৯ রান ঝুলিতে পুরেছেন ডানহাতি এই ব্যাটার। ব্যক্তিগত সর্বোচ্চ ৯৪। ডেভন কনওয়ে ১২ ম্যাচ খেলে ৪৬৮ রান করেছেন। অপরাজিত ৯২ হল ব্যক্তিগত সর্বোচ্চ চলতি মরসুমে গিলের। 

বিরাট কোহলি ১১ ম্যাচ খেলে ৪২০ রান ঝুলিতে পুরেছেন। তিনি তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।

১৩ বলে অর্ধশতরান জয়ওয়ালের

১১ বলে তখন ৪৫ রানে ব্যাট করছেন যশস্বী জয়সওয়াল। পরের বলে ছক্কা মারলেই ধরে ফেলবেন যুবরাজ সিংহকে (Yuvraj Singh)। ১২ বলে হাফসেঞ্চুরি ছিল যুবরাজের। স্টুয়ার্ট ব্রডের ৬ বলে ৬ ছক্কার সেই ঐতিহাসিক ম্যাচে। সেটাই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি।

পরের বলে ছয় মারতে পারেননি যশস্বী। বাউন্ডারি মারেন। পরের বলে সিঙ্গল নিয়ে হাফসেঞ্চরি পূর্ণ করলেন। ১৩ বলে ৫০। আইপিএলে রেকর্ড। যশস্বী ভেঙে দিলেন কে এল রাহুল ও প্যাট কামিন্সের রেকর্ড। দুজনরই ১৪ বলে হাফসেঞ্চুরি ছিল আইপিএলে। বৃহস্পতিবার থেকে আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক হয়ে গেলেন যশস্বীই।

কেকেআর শুধু ৯ উইকেটে পরাস্তই হল না, তাদের প্লে অফ স্বপ্নও এত জোরে ধাক্কা খেল যে, কোমায় চলে যাওয়ার পরিস্থিতি। ৪১ বল বাকি থাকতে পরাজয় মানে এক লাফে নাইটদের রান রেট নেমে গেল -০.৩৫৭ তে। খাতায় কলমে প্লে অফের দরজা বন্ধ হয়ে যায়নি। কিন্তু এখান থেকে প্লে অফে যাওয়া মানে খালি পায়ে এভারে চড়ার মতো অলৌকিক। 

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget