এক্সপ্লোর

IPL 2023 Orange Cap: দল হারলেও অরেঞ্জ ক্যাপ ডুপ্লেসির, দৌড়ে কনওয়েও

IPL 2023: সর্বোচ্চ স্কোরারদের তালিকায় শীর্ষে আরসিবি তারকা। ডুপ্লেসির দখলে অরেঞ্জ ক্যাপ।

কলকাতা: আইপিএলের (IPL 2023) অরেঞ্জ ক্যাপের দৌড়ে যেন সাপলুডোর খেলা। ফাফ ডুপ্লেসিকে পেরিয়ে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সবাল। ফের তাঁর থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিয়েছেন আরসিবি তারকা। শনিবার দিল্লি ক্যাপিটালসের কাছে তাঁর দল আরসিবি হারলেও, অরেঞ্জ ক্যাপ রয়েছে ডুপ্লেসির জিম্মায়।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সংক্ষেপে আইপিএল (IPL)। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা টুর্নামেন্ট মনে করা হয়। বিভিন্ন দেশের ক্রিকেটারেরা যে টুর্নামেন্টে খেলতে মুখিয়ে থাকেন। শাকিব আল হাসানের মতো তারকারা অনেক সময়ই বলেছেন যে, ভারতে আইপিএল খেলে তাঁরা যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁদের উন্নতিতে সাহায্য করেছে।

জন্ম ২০০৮ সালে। আর শুরুর বছর থেকেই ব্যাট-বলের রোমহর্ষক প্রতিদ্বন্দ্বিতা সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। ক্রিকেটীয় দ্বৈরথের রোমাঞ্চকে আরও উত্তেজক করে তুলতে ভারতীয় ক্রিকেট বোর্ড দুটি বিশেষ পুরস্কার দিয়ে থাকে আইপিএলে। অরেঞ্জ ক্যাপ। যা দেওয়া হয় টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটারকে। আর পার্পল ক্যাপ। যা পান সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার।

ষোড়শ আইপিএলে অরেঞ্জ ক্যাপের (Orange Cap) দৌড়ে সবচেয়ে এগিয়ে কে? কার ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি রানের নজির?

ষোড়শ আইপিএলে দুরন্ত ছন্দে ফাফ ডুপ্লেসি। ১০ ম্যাচে তাঁর ৫১১ রান। ব্যাটিং গড় ৫৬.৭৮! রয়েছে ৫টি হাফসেঞ্চুরিও। সর্বোচ্চ? ৮৪ রান। অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন তিনি।

দুইয়ে উঠে এসেছেন চেন্নাই সুপার কিংসের ডেভন কনওয়ে। যিনি চেন্নাই সুপার কিংসের হয়ে ইনিংস ওপেন করে নিয়মিতভাবে ঝোড়ো ইনিংস খেলছেন। ১১ ম্যাচ খেলে ৪৫৮ রান করেছেন। ৫৭.২৫ গড়ে রান করেছেন। ৫টি হাফসেঞ্চুরি রয়েছে কনওয়ের। সর্বোচ্চ অপরাজিত ৯২ রান।

তিনে যশস্বী। ১০ ম্যাচে করেছেন ৪২২ রান। সেঞ্চুরি একটি। হাফসেঞ্চুরি তিনটি। ১৬০-এর কাছাকাছি স্ট্রাইক রেটে রান করছেন। তাঁর জন্যই রাজস্থান রয়্যালসের টপ অর্ডারকে বিপজ্জনক দেখাচ্ছে। আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় আপাতত তিনে যশস্বী।

চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ১০ ম্যাচে ৪১৯ রান করেছেন আরসিবি তারকা। সর্বোচ্চ অপরাজিত ৮২। ৬টি হাফসেঞ্চুরি রয়েছে। স্ট্রাইক রেট ১৩৭.৮৭।

তালিকায় পঞ্চম স্থানে আছেন রুতুরাজ গায়কোয়াড়। ১১ ম্যাচে ৩৪৪ রান সিএসকে তারকার। ২টি হাফসেঞ্চুরি করেছেন রুতুরাজ। স্ট্রাইক রেট ১৪৫.৬৭।

শেষ পর্যন্ত কার মাথায় উঠবে সেরা ব্যাটারের শিরোপা?

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget