এক্সপ্লোর

IPL 2023: ফাইনালে পৌঁছনোই লক্ষ্য, গুজরাত-মুম্বই ম্যাচের রং একাই বদলে দিতে পারেন এই পাঁচ তারকা

GT vs MI: চলতি টুর্নামেন্টে বিগত দুই সাক্ষাৎকারে মুম্বই, গুজরাত, উভয় দলই একটি করে ম্যাচ জিতেছে।

আমদাবাদ: আইপিএলের প্রথম কোয়ালিফায়ার জিতে ইতিমধ্যেই আইপিএল ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় ফাইনালিস্ট দল হিসাবে কারা সিএসকের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে মাঠে নামবে, তা আজই নির্ধারিত হবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। গত বারের চ্যাম্পিয়ন গুজরাত বনাম টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বইয়ের মধ্যে কিন্তু এক হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।

দুই দলেই তারকার ছড়াছড়ি। ইনফর্ম ব্যাটার থেকে, দুরন্ত বোলার, উভয় দলেই রয়েছে। এই লড়াইয়ে নিজেদের একক ক্ষমতায় ম্যাচের রং বদলে ফেলতে পারেন কারা? দেখে নেওয়া যাক।

শুভমন গিল

চলতি আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক শুভমন গিল। আজকের ম্যাচেই ফাফ ডুপ্লেসিকে পিছনে ফেলে অরেঞ্জ ক্যাপ তালিকার শীর্ষে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে শুভমনের সামনে। তিনি চলতি আইপিএলে ৫৫.৫৪ গড় এবং প্রায় ১৫০ স্ট্রাইক রেটে ৭২২ রান করেছেন। বিরাট কোহলির পর মাত্র দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসাবে এক আইপিএলে সাতশো রানের গণ্ডি পার করার কৃতিত্ব রয়েছে শুভমনের দখলে। গুজরাতের তারকা ওপেনার নিজের শেষ দুই ম্যাচে দুই শতরান হাঁকিয়েছেন। তিনি গুজরাতে ভরসার বড় কারণ।

সূর্যকুমার যাদব

আইপিএল শুরুর আগে সূর্যকুমার যাদব জাতীয় দলের হয়ে পরপর ব্যর্থ হচ্ছিলেন। টুর্নামেন্টের শুরুটাও একেবারই মনমতো করতে পারেননি তিনি। তবে টুর্নামেন্ট যত গড়িয়েছে, ততই সূর্যের প্রকাশ বেড়েছে। মুম্বইয়ের সাফল্যের অন্যতম বড় কারণ হল সূর্যের ফর্মে ফেরা। ১৫ ম্যাচে তাঁর সংগ্রহে ৫৪৪ রান রয়েছে। একা হাতে যে কোনদিন যে কোনও ম্যাচের ছবি বদলে ফেলতে পারেন তিনি। তাই গুজরাতের ক্ষেত্রে তিনিই 'ডেঞ্জার ম্য়ান' হয়ে উঠতে পারেন।

রশিদ খান

গত দশকের সর্বসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার রশিদ খানকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। বল হাতে তাঁর দক্ষতা বিশ্ববন্দিত। চলতি আইপিএলে ২৫ উইকেট নেওয়া রশিদ টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। তবে এ মরসুম ব্যাটার রশিদের দক্ষতারও সাক্ষী থেকেছে। একাধিক ম্যাচে গুজরাতের হয়ে শেষের দিকে ব্যাটে নেমে ঝড় তুলেছেন তিনি। তাই বল হাতে তো বটেই, ব্যাটার রশিদের দ্রুত ২৫-৩০ রানের ইনিংসও কিন্তু এই ধরনের বড় ম্যাচ পার্থক্য গড়ে দিতে পারে।

ক্যামেরন গ্রিন

অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে যে এবারের নিলামে টানাপোড়েন হবে, তাঁর পূর্বাভাস ছিলই। শেষমেশ বিরাট মূল্য়ে গ্রিনকে দলে নেয় মুম্বই। তিনি কিন্তু ইতিমধ্যেই তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন। ব্যাট হাতে একটি শতরানসহ ৪২২ রান ও বল হাতে ছয় উইকেট, তারই পরিচয়বাহক। গ্রিনের দিকে কিন্তু গুজরাত টাইটান্সকে নজর রাখতেই হবে।

মহম্মদ শামি

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক মহম্মদ শামি। নতুন বল হাতে বারংবার শুরুতেই উইকেট নিয়ে বিপক্ষকে চাপে ফেলে দিয়েছেন শামি। তাই গুজরাতকে হারাতে হলে মুম্বইয়ের টপ অর্ডারকে শামি-অস্ত্র ভোঁতা করা খুবই জরুরি।

আরও পড়ুন:

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget