এক্সপ্লোর

IPL 2021: আইপিএলে আদৌ কবে মাঠে ফিরছেন হার্দিক? বড় বয়ান জাহিরের

IPL 2021: কিন্তু এখনও পর্যন্ত মাঠে দেখতে পাওয়া যায়নি হার্দিক পাণ্ড্যকে। কিন্তু দেশের অন্যতম সেরা অলরাউন্ডারকে কেন মাঠে দেখা যাচ্ছে না।

দুবাই: আইপিএলের দ্বিতীয় পর্বে ২টো ম্যাচ খেলে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এখনও পর্যন্ত মাঠে দেখতে পাওয়া যায়নি হার্দিক পাণ্ড্যকে। কিন্তু দেশের অন্যতম সেরা অলরাউন্ডারকে কেন মাঠে দেখা যাচ্ছে না। মুম্বই ইন্ডিয়ান্সের টিম ডিরেক্টর জাহির খান জানিয়েছেন যে পরের ম্যাচে আরসিবির বিরুদ্ধেই মাঠে দেখা যেতে পারে বরোদার তারকা ক্রিকেটারকে। তিনি এক বয়ানে জানিয়েছেন, 'প্র্যাকটিস সেশনে হার্দিক ফিরেছে। নেটে ব্যাট করেছে। আশা করছি ওঁ পুরোপুরি ফিট। আর একইসঙ্গে মুম্বইয়ের পরের ম্যাচ আরসিবির বিরুদ্ধে ওঁকে দেখতে পাওয়া যাবে।' 

হার্দিক না থাকায় প্রথম ২ ম্যাচে মিডল অর্ডারে মূলত পিঞ্চহিটার হিসেবে দায়িত্ব সামলেছেন কায়রন পােলার্ড। সেই প্রসঙ্গে জাহির বলেন, 'পোলার্ড নিজেও এই দায়িত্ব সামলে খুশি। ওঁ এমন একজন প্লেয়ার যে কোনও সময় ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বড় বড় শট খেলার ক্ষমতা রাখে।' 

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আমিরশাহিতে টুর্নামেন্টে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল মুম্বই। সেই ম্যাচে ২০ রানে হেরে গিয়েছিল রোহিতের দল। এরপর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আরও খারাপভাবে হারের সম্মুখিন হতে হয় মুম্বইকে। হার্দিকের অভাব যে শিবিরে অনুভূত হচ্ছিল তা পারফরম্যান্স থেকেই বোঝা যাচ্ছিল। কেকেআর ম্যাচের পর দলের বোলিং কোচ শেন বন্ডকে বলেছিলেন, 'হার্দিক ঠিক আছে। দলের সঙ্গে প্র্যাক্টিস করছে। তবে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। আমরা সব দিকের ভারসাম্য বজায় রাখতে চাইছি।'

তাহলে কি ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে হার্দিককে নিয়ে কোনও নির্দেশিকা দেওয়া হয়েছে? বন্ড ভাঙতে চাননি। তিনিও বলেছিলেন, 'নির্দেশিকা কিছু নয়। তবে ক্রিকেটারদের মতামতকেও আমরা গুরুত্ব দিই। তাড়াহুড়ো করতে চাই না। হার্দিক প্র্যাক্টিস করছে এবং আশা করছি ও পরের ম্যাচে খেলবে। প্লে অফে যেতে আমাদের সাহায্য করবে।' 

উল্লেখ্য, আগামীকাল দুবাইয়ে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে রোহিত বাহিনী। এই মুহূর্তে ৯ ম্যাচ খেলে ৪ ম্যাচে জয় পেয়েছে তাঁরা। হার্দিক যদি একাদশে ফেরেন তবে দলও জয়ের সরণিতে ফিরতে পারবে এমনই আশা মুম্বই সমর্থকদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget