এক্সপ্লোর

IPL Exclusive: উইকেটকিপিং নিয়ে সমস্যায় পড়তে পারে কেকেআর, সতর্ক করে দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার

IPL 2022: দুজনই অনিয়মিত উইকেটকিপার। যা দেখে কারও কারও মনে হচ্ছে, অনিয়মিত উইকেটকিপার নিয়ে গোটা একটা টুর্নামেন্ট খেললে সমস্যায় পড়বে না তো কেকেআর?

কলকাতা: অপেক্ষার অবসান। শুরু হতে চলেছে আইপিএলের (IPL) পনেরোতম সংস্করণ। প্রথম ম্যাচেই মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস (KKR vs CSK)। যে দুই দল গতবার আইপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অভিষেক হচ্ছে স্যাম বিলিংসের। উইকেটরক্ষার দায়িত্ব সামলাবেন তিনিই। প্রথম একাদশে রয়েছেন শেলডন জ্যাকসনও। তিনিও উইকেটকিপার।

কিন্তু দুজনই অনিয়মিত উইকেটকিপার। যা দেখে কারও কারও মনে হচ্ছে, অনিয়মিত উইকেটকিপার নিয়ে গোটা একটা টুর্নামেন্ট খেললে সমস্যায় পড়বে না তো কেকেআর?

প্রশ্ন যখন কিপারকে নিয়ে

প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের মতে, উইকেটকিপার কেকেআরের কাঁটা হয়ে দাঁড়াতে পারে। এবিপি লাইভকে বাংলার রঞ্জি জয়ী অধিনায়ক বলছেন, 'কেকেআরকে ভোগাবে উইকেটকিপিং। দলে যে দু’জন উইকেটকিপারকে নেওয়া হয়েছে, সেই শেলডন জ্যাকসন ও স্যাম বিলিংস, দুজনই পার্টটাইম উইকেটকিপার। জ্যাকসন ঘরোয়া ক্রিকেটেও সৌরাষ্ট্রের হয়ে নিয়মিত কিপিং করে না। বিলিংসকেও ইংল্যান্ড নিয়মিত উইকেটকিপার হিসাবে খেলায় না। তাই এই জায়গাটায় পিছিয়ে থাকবে কেকেআর।'

কঠিন পরীক্ষা

কেন সমস্যায় পড়বে কেকেআর, সেটাও বলে দিচ্ছেন সম্বরণ। তাঁর কথায়, 'ভুলে গেলে চলবে না কেকেআরে দুজন বিস্ময় স্পিনার রয়েছে। সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী। ওদের বল যখন তখন ঘুরবে, লাফাবে। চকিতে ক্যাচ বা স্টাম্পিংয়ের সুযোগ আসবে। সেগুলো কাজে লাগাতে হবে। ম্যাচের কোনও গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ বা স্টাম্পিংয়ের সুযোগ হারালে তার খেসারত কিন্তু ম্যাচে দিতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটা ফর্ম্যাট যেখানে ঘুরে দাঁড়ানোর সুযোগ কম।'

আইপিএলে চেন্নাই বরাবরই কড়া গাঁট কেকেআরের। প্রথম ম্যাচে কী হবে? সম্বরণ বলছেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটে আগাম ফেভারিট বেছে নেওয়া যায় না। কেকেআরের বিরুদ্ধে সিএসকে-র রেকর্ড খুব ভাল। কিন্তু তাই বলে কেকেআরকে হিসেবের বাইরে রাখা যায় না। গতবার যেভাবে ওরা আইপিএলে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠেছিল, কৃতিত্ব দিতেই হবে। একজন ক্রিকেটারের জন্য ঘুরে দাঁড়িয়েছিল। বেঙ্কটেশ আইয়ার।'

মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত চেন্নাইকে চাপে রাখবে বলে মনে করেন সম্বরণ। বলেছেন, 'ক্যাপ্টেন ধোনির অভাব অনুভূত হবে। অধিনায়ক রবীন্দ্র জাডেজার অগ্নিপরীক্ষা। এবারের আইপিএলে অনেক নতুন অধিনায়ক। হার্দিক পাণ্ড্য নেতৃত্ব দেবে। জাডেজা অধিনায়ক হয়েছে। কিন্তু জাডেজা ধোনির জুতোয় পা গলাচ্ছে। ধোনির ম্যাচ রিডিং, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিরাট ব্যাপার। জাডেজাকে তাই কঠিন কাজ করে দেখাতে হবে।'

আরও পড়ুন: ডাক্তার দেখাতে গিয়ে অপমানিত মা, আইপিএল প্রস্তুতির ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী ঈশান

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget