এক্সপ্লোর

CSK vs MI: তিন স্পিনারেই মুম্বই বধের ছক সাজাক সিএসকে, বার্তা প্রাক্তন অলরাউন্ডারের

IPL 2025: অশ্বিনকে ৯.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে সিএসকে। ২০১৫ সালে শেষবার এই দলের জার্সিতে খেলেছিলেন। ফের একবার সিএসকের জার্সিতে ধোনির দলে খেলতে দেখা যাবে অশ্বিনকে।

চেন্নাই: আইপিএলে আজ দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি হতে চলেছে মুম্বই বনাম চেন্নাই। নিজেদের ঘরের মাঠে খেলতে নামবেন ধোনি, রুতুরাজরা। কিন্তু রোহিত, সূর্যকুমারদের আটকাতে কোন ছক কষছেন রুতুরাজরা? প্রাক্তন সিএসকে তারকা ও প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার কেদার যাদব মনে করেন সিএসকে তাঁদের তিন স্পিনার নিয়েই মুম্বই বধের গেমপ্ল্যান সাজাতে পারেন। 

আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দুটো দলের মহারণ। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কেদার যাদব বলেন, ''পিচ কেমন তা দেখাটা ভীষণ গুরুত্বপূর্ণ। চিদাম্বরম স্টেডিয়ামের পিচ একটা বড় ভূমিকা পালন করে থাকে। যদি পিচ শুকনো হয়, তবে অবশ্যই তিন স্পিনারে আক্রমণ সাজানো উচিৎ সিএসকের। দ্বিতীয় ইনিংসের সময় পিচ অনেকটা স্পিনারদের সাহায্য করে থাকে। তাই সে সময় সিএসকে তিন স্পিনার নিয়ে মুম্বইকে আক্রমণ করতেই পারে।'' কিন্তু কাদের কথা বলছেন কেদার? ডানহাতি ব্য়াটারের কথায়, ''অশ্বিন ফিরেছেন দলে। ওঁর অভিজ্ঞতা অবশ্য়ই কাজে লাগাবে দল। এছাড়া রবীন্দ্র জাডেজাও রয়েছেন। ওঁর আর অশ্বিনের জুটিটা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ফের। এছাড়া আফগানিস্তানের তরুণ স্পিনার নূর আহমেদ রয়েছে। ওকে টিম ম্য়ানেজমেন্ট ঠিকঠাক কাজে লাগাতে পারলে দলের ভাল।''

এবারের নিলাম থেকে অশ্বিনকে ৯.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে সিএসকে। ২০১৫ সালে শেষবার এই দলের জার্সিতে খেলেছিলেন। ফের একবার সিএসকের জার্সিতে ধোনির দলে খেলতে দেখা যাবে অশ্বিনকে। দেশের জার্সিতে সব ফর্ম্য়াট মিলিয়ে ২৮৬ ম্যাচে ৭৬৪ উইকেট নিয়েছেন কিংবদন্তি এই অফস্পিনার। গত বর্ডার গাওস্কর ট্রফির সময়ই আচমকাই অবসর ঘোষণা করেন অশ্বিন। এরপর প্রথমবার কুড়ির ফর্ম্য়াটে খেলতে দেখা যাচ্ছে তাঁকে। আইপিএলে ২১২ ম্য়াচে ১৮০ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৮০০ রানও করেছেন অভিজ্ঞ ক্রিকেটার।

জাডেজা চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি। তাঁর আগে শুধু রয়েছেন ডোয়েন ব্র্যাভো। অশ্বিনের সঙ্গে জুটি বাঁধবেন বোলিং বিভাগে। এছাড়া এবার আর পাঁচটি ম্যাচে যদি জাডেজা মাঠে নামেন সিএসকের জার্সিতে, তবে তিনি চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় সর্বাধিক ম্য়াচ খেলা প্লেয়ার হয়ে যাবেন। 

আফগানিস্তানের নূর আহমেদকে এবার চেন্নাই সুপার কিংস ১০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে। ১০ ওয়ান ডে ও ১৪টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন নূর দেশের জার্সিতে। আইপিএলে এর আগে গুজরাত টাইটান্সের জার্সিতে খেলেছেন নূর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget