এক্সপ্লোর

KL Rahul: ব্যাট হাতে দুরন্ত ছন্দে, শ্বশুর সুনীল শেট্টির সঙ্গে বিরাট সম্পত্তিও কিনলেন কে এল রাহুল

IPL 2025: সুনীল শেট্টির সঙ্গে যৌথ ভাবে প্রায় ৭ একর জমি কিনলেন তারকা ক্রিকেটার।

মুম্বই: একজন ভারতীয় ক্রিকেট দলের তারকা। আইপিএলেও (IPL 2025) বড় নাম। অন্যজন বলিউডের অন্যতম নামী মুখ। একের পর এক ব্লকবাস্টার দিয়েছেন।

কে এল রাহুল (KL Rahul) ও সুনীল শেট্টি (Suniel Shetty)। সম্পর্কে তাঁরা জামাই ও শ্বশুর। সুনীল শেট্টির মেয়ে ও অভিনেত্রী আথিয়া শেট্টির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রাহুল। দুজনের এক সন্তানও রয়েছে। এবার শ্বশুর সুনীলের সঙ্গে মিলে ৭ একর জমি কিনলেন রাহুল।

পশ্চিম থানের ওয়ালে এলাকায় এই জমি কিনেছেন তাঁরা। দেশে সম্পত্তির তথ্য রাখা সংস্থা ‘স্কোয়ার ইয়ার্ডস’-এর মতে, রাহুল ও সুনীল শেট্টি ২০২৫ সালের মার্চ মাসে এই সম্পত্তি কিনেছেন। যার দাম প্রায় দশ কোটি টাকা! ৯.৮৫ কোটি টাকা দিয়ে জমি কিনেছেন তাঁরা। এর জন্য তাঁদের ৬৮.৯৬ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হয়েছে।

পশ্চিম থানের ওয়ালে এলাকা ঘোড়াবন্দর রোডের কাছে অবস্থিত। এই এলাকা মুম্বই, থানে এবং পশ্চিমের শহরগুলির জন্য ব্যবসার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রসঙ্গত, রাহুল এবং তাঁর স্ত্রী আথিয়া শেট্টি গত বছর বান্দ্রার পালি হিলসের সান্ধু প্যালেসে ৩,৩৫০ বর্গফুটের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন, যার দাম ২০ কোটি টাকার বেশি বলে জানা গিয়েছিল। সেই অ্যাপার্টমেন্টে রাহুলের পরিবার চারটি পার্কিং স্লট পেয়েছে। এই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনার জন্য রাহুল-আথিয়াকে ১.২০ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছিল। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Athiya Shetty (@athiyashetty)

কে এল রাহুলের পরিবারে সদ্য এসেছে নতুন সদস্য। বাবা-মা হয়েছেন রাহুল ও আথিয়া। ২৪ মার্চ রাহুল কন্যাসন্তানের বাবা হন। যে কারণে তিনি আইপিএল-এর প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারেননি।

আইপিএল ২০২৫-এ ছন্দে কে এল রাহুল

আইপিএল ২০২৫-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন কে এল রাহুল। দারুণ ছন্দে রয়েছেন। মাত্র ৪ ইনিংসে ২০০ রান করে ফেলেছেন তিনি। রাহুল এই মরশুমে ১৬৪ স্ট্রাইক রেটে রান করছেন এবং এখনও পর্যন্ত খেলা চার ইনিংসে দুটি হাফসেঞ্চুরি করে ফেলেছেন। তিনিই এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী খেলোয়াড়।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget