এক্সপ্লোর

IPL 2025: ইংরেজি জানেন না, দিতে হয়েছে জরিমানা, তবু নোটবুক সেলিব্রেশন ম্যাচের সেরা দিগ্বেশের

Digvesh Rathi: দিগ্বেশ রাঠি দেখিয়ে দিলেন, সাফল্য উদযাপনে তিনি কোনও কার্পণ্য করবেন না। ফের নোটবুক সেলিব্রেশন করলেন লখনউ সুপার জায়ান্টসের লেগস্পিনার।

লখনউ: তিনি ইতিমধ্যেই একবার আইপিএলে (IPL 2025) শিরোনামে উঠে এসেছিলেন। পাঞ্জাব কিংস ম্যাচে নোটবুক সেলিব্রেশন করে। পাঞ্জাব কিংসের ব্যাটার প্রিয়াংশ আর্যকে আউট করে এমন সেলিব্রেট করেন যে, লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটারের মোটা জরিমানা হয়েছিল!

তবু দিগ্বেশ রাঠি (Digvesh Rathi) দেখিয়ে দিলেন, সাফল্য উদযাপনে তিনি কোনও কার্পণ্য করবেন না। ফের নোটবুক সেলিব্রেশন করলেন লখনউ সুপার জায়ান্টসের লেগস্পিনার। এবার মুম্বই ইন্ডিয়ান্সের নমন ধীরকে ফিরিয়ে নোটবুক সেলিব্রেশন করলেন। ফের না জরিমানা দিতে হয় দিল্লির তরুণকে! যদিও শুক্রবারের সেলিব্রেশন খুব একটা আগ্রাসী ছিল না। 

কী এই নোটবুক সেলিব্রেশন? হইচই পড়ে গিয়েছে আইপিএলে। শিরোনামে লখনউ সুপার জায়ান্টসের বোলার দিগ্বেশ সিংহ রাঠি (Digvesh Singh Rathi)। মঙ্গলবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস। সেই ম্যাচে পাঞ্জাব কিংস জেতে। তবে শিরোনামে উঠে আসেন দিগ্বেশ। পাঞ্জাব কিংসের ব্যাটার প্রিয়াংশ আর্যকে আউট করে নোটবুক সেলিব্রেশন করেন তিনি।

কী হয়েছিল? প্রিয়াংশকে আউট করে হাতের তালুতে প্রতিপক্ষ ব্যাটারের নাম লিখে রাখার মতো করে অঙ্গভঙ্গি করেন দিগ্বেশ। যেন নোটবুকে নাম লিখে রাখছেন। ব্যাপারটা ভাল চোখে দেখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। দিগ্বেশের মোটা জরিমানাও হয়েছে। তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাঁকে। সুনীল গাওস্করের মতো প্রাক্তনীও বেশ অসন্তুষ্ট। জানিয়েছেন, ম্যাচ হেরে যাওয়া দলের ক্রিকেটারের এরকম আচরণ দৃষ্টিকটূ।

দিগ্বেশকে নিয়ে ভারতীয় রেল থেকে একটি মিম তৈরি করা হয়েছিল। সেখানে দিগ্বেশ টিকিট পরীক্ষকের ভূমিকায়। আর প্রিয়াংশ যেন টিকিট না কেটে ট্রেনে ওঠা যাত্রী। ভারতীয় রেল লিখেছিল, 'বিনা টিকিটে ভ্রমণ করবেন না। দায়িত্ববান টিকিট পরীক্ষক ধরলে কিন্তু জরিমানা দিতে হবে।' সেই মিম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

শুক্রবার নমনকে ফিরিয়ে ফের সেই নোটবুকে নাম লিখে রাখার ভঙ্গিতে সেলিব্রেট করেন দিগ্বেশ। এদিন ম্যাচের সেরাও হয়েছেন লেগস্পিনার। ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে এক উইকেট। তাঁর ২৪ বলেই মুম্বই ইন্ডিয়ান্সের রান তাড়া করে জয়ের স্বপ্ন ধাক্কা খায়।

দিগ্বেশ ইংরেজি জানেন না । ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার সময় সঞ্চালক ইয়ান বিশপ তাঁকে প্রশ্ন করলে তাঁর হয়ে দোভাষীর কাজ করেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget