এক্সপ্লোর

IPL Final: আইপিএল ফাইনালে কোহলির সঙ্গে ওপেনিংয়ে ফিরছেন ফিল সল্ট? কী জানালেন আরসিবি অধিনায়ক পাতিদার?

Phil Salt: ১৮ এপ্রিল থেকে আইপিএলে কোনও ম্যাচ খেলেননি ফিল সল্ট।

আমদাবাদ: সাম্প্রতিক সময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সাফল্যের অন্যতম বড় কারণ ফিল সল্ট ও বিরাট কোহলির ওপেনিং পার্টনারশিপ। তবে চলতি মরশুমে চোট আঘাতে ভুগেছেন ফিল সল্ট (Phil Salt)। তিনি মরশুমের মাঝেই চোটের জেরে দেশে ফিরেছিলেন। তবে প্লে-অফের আগেই দলে ফিরলেও, সল্ট এখনও অবধি প্লে-অফের কোনও ম্যাচ খেলেননি। তিনি কি আইপিএল ফাইনালে খেলবেন? এই প্রশ্নই অনেকের মনে ঘোরাফেরা করছে।

সল্ট কিন্তু ইতিমধ্যেই ফাইনালের আগে অনুশীলন করেছেন। সম্পূর্ণ ফিট হয়ে তিনি তাহলে ফাইনালে মাঠে নামবেন? এই প্রশ্নের জবাবে আরসিবি অধিনায়ক রজত পাতিদার (Rajat Patiar) জানান, 'ফিল সল্ট দলের সঙ্গেই রয়েছেন এবং ওঁ বেশ কিছু ড্রিলে অংশও নিয়েছেন। দলের ডাক্তাররা ওঁকে পর্যবেক্ষণ করছেন। আমরা ফাইনালের দিন পিচ থেকেই আমাদের ওপেনিং পার্টনারশিপ ঠিক করব।' 

রজত পাতিদার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় ১৮ এপ্রিল আঙুলে চোট পান। তারপরেই তাঁর চোট কতটা গুরুতর, তা যাচাই করতে এবং চোট সারাতে দেশে ফিরে গিয়েছিলেন ইংল্যান্ডের ওপেনার। লিগ পর্যায়ের শেষের দিকে তিনি ভারতে ফেরেন। তবে তারপর থেকে এখনও পর্যন্ত কোনওরকম ম্যাচ খেলেননি তিনি। তবে ফাইনালের মতো বড় ম্যাচে সল্টের অভিজ্ঞতা কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। তাই এই খেতাবি লড়াইয়ে তাঁর প্রত্যাবর্তন ঘটলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। 

আরও পড়ুন:- কোহলির সামনে নাগাড়ে দ্বিতীয় খেতাব জয়ের হাতছানি, তবে আইপিএল ফাইনালে বিরাটের রেকর্ড কেমন? 

তবে এই ম্যাচের সময় আবহাওয়া কেমন থাকবে? ম্যাচের সময় আদৌ বৃষ্টি হবে কি না? সেই নিয়ে অনেক ক্রিকেটপ্রেমীই উদ্বিগ্ন। এই নিয়ে চতুর্থবার আমদাবাদে আইপিএলের ফাইনাল আয়োজিত হচ্ছে। অতীতে কিন্তু একাধিকবার বৃষ্টির দ্বারা এখানে আইপিএলের ফাইনাল বিঘ্নিত হয়েছে। ২০২৩ সালেই গুজরাত টাইটান্স বনাম সিএসকের ফাইনালে প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। তবে তারপরে সেদিনও বৃষ্টি হয়। বাধ্য হয়েই আধিকারিকদের আরও বর্ধিত ১২০ মিনিট যোগ করতে হয়, যার ফলে ম্যাচ তৃতীয় দিনে গিয়ে শেষ হয়। গত মরশুমের আইপিএল ফাইনালেও বৃষ্টির জেরে বেশ অনেকটা সময় পরে ম্য়াচ শুরু হয়েছিল। এবারও কি তেমনটা হবে? 

ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার , ফাইনাল ম্য়াচের দিন আমদাবাদের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। শহরে রীতিমতো লু বইছে এবং ম্যাচের দিনও প্রবল গরম থাকার পূর্বাভাস রয়েছে, যেখানে তাপমাত্রা ৪৩ থেকে ২৯ ডিগ্রির মধ্যে থাকবে। সুখবর হল আবহাওয়া দফতরের তরফে রবিবার দিন কোনও বৃষ্টির পূর্বাভাস কিন্তু দেওয়া হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget