এক্সপ্লোর

IPL Mega Auction 2022: দাম বেড়ে যাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিলেন দীপক চাহার!

IPL Auction Live: তাঁকে নিয়ে শুরু হয়েছিল প্রবল দর কষাকষি। দীপক চাহার (Deepak Chahar) অবশ্য বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। বিশেষ করে তাঁর দাম ১৩ কোটি ছাড়াতেই ঘাবড়ে যান জাতীয় দলের তারকা।

বেঙ্গালুরু: তাঁকে নিয়ে শুরু হয়েছিল প্রবল দর কষাকষি। দীপক চাহার (Deepak Chahar) অবশ্য বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। বিশেষ করে তাঁর দাম ১৩ কোটি ছাড়াতেই ঘাবড়ে যান জাতীয় দলের তারকা।

কিন্তু কেন?

রবিবার, নিলামের দ্বিতীয় দিন চাহার নিজেই শুনিয়েছেন সেই অভিজ্ঞতার কথা। বলেছেন, 'জাতীয় দলের জৈব সুরক্ষা বলয়ে আছি। হোটেলে নিজের ঘরে বসে নিলাম দেখছিলাম। যখন আমার দাম ১৪ কোটিতে উঠে যায়, ভাবছিলাম এর চেয়ে বেশি পাওয়া উচিত নয়। চেন্নাই সুপার কিংস যদি দর কষাকষি থেকে সরে দাঁড়াত আমার খুব কারাপ লাগত। আমি সিএসকে-র হয়েই খেলতে চেয়েছিলাম কারণ হলুদ জার্সি ছাড়া নিজেকে ভাবতে পারি না। একবার মনে হয়েছিল অনেক বেশি দাম উঠে গিয়েছে। মনে হচ্ছিল, সিএসকে-র দলটাও ভাল হওয়া উচিত। ১৩ কোটি দাম উঠে যাওয়ার পরেই মনে হচ্ছিল এবার থামুক। তাহলে সিএসকে আরও কিছু ক্রিকেটার কিনতে পারবে।'

এদিকে, গতবার তাঁর নেতৃত্বে কেকেআর (KKR) আইপিএলে রানার্স হয়েছিল। তবে তাঁর ব্যক্তিগত পারফরম্যান্স বলার মতো ছিল না। তবুও কেকেআর ম্যানেজমেন্ট ভরসা রেখেছিল অইন মর্গ্যানের ওপর। যদিও তাঁকে রিটেন করা হয়নি।

এবার আইপিএল নিলামে কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক অইন মর্গ্যানের (Eoin Morgan) বেস প্রাইস ছিল দেড় কোটি টাকা। কিন্তু তাঁকে দলে নিতে আগ্রহ দেখাল না কোনও ফ্র্যাঞ্চাইজি।

পুরনো নাইটদের দলে ফেরাতে আগ্রহ দেখিয়েছিল কেকেআর। রিঙ্কু সিংহ, প্যাট কামিন্সদের ফিরিয়েছে কেকেআর। তবে দীনেশ কার্তিক ও অইন মর্গ্যানের প্রতি তাঁদের আগ্রহ ছিল না। বিশ্বকাপজয়ী অধিনায়ক অবিক্রিত থাকায় প্রশ্ন উঠছে, তাঁর আইপিএল কেরিয়ার কি তবে শেষ!

নিলামে মর্গ্যানের মতো অজি অধিনায়কও অবিক্রিত থাকলেন। অ্যারন ফিঞ্চ। দেড় কোটি টাকা বেস প্রাইজ ছিল তাঁর। তবে তাঁকে দলে নিতে কেউ আগ্রহ দেখায়নি। গতবারও আনসোল্ড ছিলেন তিনি।

চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) আইপিএলে (IPL) দল পেলেন না। নিলামে প্রথম দফায় অবিক্রিত থাকলেন সৌরাষ্ট্রের ব্যাটার। 

মাত্র ৫০ লক্ষ টাকা বেস প্রাইস রেখেছিলেন পূজারা। গত আইপিএলে তাঁকে বেস প্রাইস দিয়েই কিনেছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু এবার পূজারাকে নিয়ে আগ্রহ দেখাল না মহেন্দ্র সিংহ ধোনির দলও। গত মরসুমে তাঁকে কোনও ম্যাচ খেলায়নি সিএসকে।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget