এক্সপ্লোর

ABD On Samson: 'জাতীয় দলকেও একদিন নেতৃত্ব দেবে', স্যামসনকে দরাজ সার্টিফিকেট কিংবদন্তির

IPL: রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে দীর্ঘ কয়েক বছর ধরে দায়িত্ব সামলাচ্ছেন সঞ্জু স্যামসন।

জয়পুর: জাতীয় দলের জার্সিতে সুযোগ পেয়েও ঠিকভাবে কাজে লাগাতে পারেননি এখনও পর্যন্ত। কিন্তু আইপিএলে (IPL) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)  শিবিরের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। আর ঠাণ্ডা মাথা, নিঁখুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দল পরিচালনার জন্য প্রশংসা কুড়িয়েছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। তিনি মনে করেন যে স্যামসনের আগামীতে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। 

কী বলছেন এবিডি?

এক সাক্ষাৎকারে এবি ডিভিলিয়ার্স বলেন, ''আমি মনে করি স্যামসন দুর্দান্ত একজন প্লেয়ার। কিন্তু তার থেকেও বেশি ওঁর অধিনায়কত্ব বেশি নজর কেড়েছে। ভীষণ ঠাণ্ডা মাথার ছেলে ও। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে স্যামসনের একদিন দেশের জার্সিতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। কে জানে যে আজ থেকে কয়েক বছর পরে হয়ত ভারতীয় ক্রিকেট দলের একটি ফর্ম্যাটে হয়ত স্যামসনই অধিনায়ক হতে পারে। যদি অধিনায়ক হিসেবে নিজে সফল হন, তবে জাতীয় দলে ওঁর উপস্থিতি ভারতীয় ক্রিকেটের জন্যই ভাল হবে'' উল্লেখ্য, রাজস্থান রয়্যালসের জার্সিতে এখন স্যামসনই সর্বাধিক রানের মালিক। অজিঙ্ক রাহানেকে টপকে গিয়েছেন স্যামসন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৯৮ রান তাড়া করতে নেমে ২৫ বলে ৪২ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান স্যামসন। 

ইডেন মাতালে শাহরুখ

বৃহস্পতিবার ইডেনে এসে ম্যাচ দেখেন টিম মালিক শাহরুখ খান। ছিলেন অন্যতম মালিক জুহি চাওলাও। আরসিবির বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পর ড্রেসিংরুমে গিয়েছিলেন শাহরুখ। সঙ্গে ছিলেন মেয়ে সুহানা, কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর, জুহির স্বামী তথা অন্যতম মালিক জয় মেটা। শাহরুখ সকল ক্রিকেটারদের উৎসাহ দেন। তারপরই নতুন পুরস্কার চালু করার কথা ঘোষণা করেন দলের সিইও বেঙ্কি মাইসোর।

তিনি বলেন, 'এখানে শাহরুখ স্যার রয়েছেন। জয়, জুহি, সুহানারা রয়েছে। আমরা এবার থেকে একটা নতুন পুরস্কার চালু করছি। এক্স ফ্যাক্টর। যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আজকের এক্স ফ্যাক্টর পুরস্কার পাচ্ছেন শার্দুল ঠাকুর।' সকলে মিলে শার্দুলকে অভিনন্দন জানান। পরে সেই ভিডিও প্রকাশ করে কেকেআর।

আরসিবির বিরুদ্ধে ৮৯ রানে পাঁচ উইকেট হারিয়ে একসময় ধুঁকছিল কেকেআর (KKR vs RCB)। কিন্তু সেই সময়ই নাইটদের হয়ে ব্যাট ধরেন শার্দুল ঠাকুর (Shardul Thakur) ও রিঙ্কু সিংহ। শুরুটা কিছুটা নড়বড়েভাবে করলেও, একের পর এক বড় শটে তাক লাগিয়ে দেন শার্দুল। নিজের কেরিয়ারের প্রথম আইপিএল অর্ধশতরানও হাঁকিয়ে ফেলেন শার্দুল। ২৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। তাঁকেই ম্যাচের সেরা নির্বাচিত করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget