এক্সপ্লোর

ISL 2024: প্লেয়ারদের পারফরম্য়ান্স খুশি, প্লে অফ পাকা হলেও ডার্বিতে তিন পয়েন্টই লক্ষ্য় হাবাসের

Mohun Bagan vs East Bengal: আইএসএলের প্রথম সাতটি ম্যাচের মধ্যে ছ’টিতে জয় ও একটিতে ড্রয়ের পর সবুজ-মেরুন বাহিনী ছিল লিগ টেবলের তিন নম্বরে।

কলকাতা: একদিকে যখন ইস্টবেঙ্গল এফসি আইএসএলের সেরা ছয়ে থাকার লক্ষ্য নিয়ে রবিবার কলকাতার ডার্বির ফিরতি লেগে নামছে, তখন মোহনবাগান সুপার জায়ান্টের সামনে লক্ষ্য একটাই, লিগ টেবলের এক নম্বর জায়গাটা। যদিও রবিবার তিন পয়েন্ট পেলেও মুম্বই সিটি এফসি-কে টপকে লিগ টেবলের শীর্ষে উঠতে পারবে না তারা। কিন্তু সিংহাসনের ঠিক আগের ধাপেই পৌঁছে যাবে তারা। যদিও প্লে অফে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। হায়দরাবাদ এফসি চেন্নাই এফসিকে হারানোর সঙ্গে সঙ্গেই প্লে অফ পাকা হয়ে যায় মোহনবাগানের।

আইএসএলের প্রথম সাতটি ম্যাচের মধ্যে ছ’টিতে জয় ও একটিতে ড্রয়ের পর সবুজ-মেরুন বাহিনী ছিল লিগ টেবলের তিন নম্বরে। কিন্তু তার পরেই টানা তিনটি ম্যাচে হারে ও সাত গোল খেয়ে মাত্র দু’গোল দিতে পারে, তখন তারা নেমে যায় পাঁচ নম্বরে। প্রথম ছয়ের বাইরে যাওয়ার উপক্রম হতেই কোচ হুয়ান ফেরান্দোর বদলে টেকনিক্যাল ডিরেক্টর আন্তোনিও লোপেজ হাবাসকে দায়িত্ব দেয় ক্লাব কর্তৃপক্ষ।

হাবাস এসে দলটাকে বদলে দেন। শুরুতেই কলকাতা ডার্বির প্রথম লেগে ৮৭ মিনিট পর্যন্ত ১-২-এ পিছিয়ে থাকার পর দিমিত্রিয়স পেট্রাটসের গোলে ম্যাচ ড্র রাখতে সমর্থ হয় তারা। এর পরে আর পিছন ফিরে তাকায়নি হাবাসের বাহিনী। পাঁচটি ম্যাচের মধ্যে শুধু ওডিশা এফসি (০-০) ছাড়া সব ম্যাচেই জেতে তারা। এ বার ফের কলকাতা ডার্বির সামনে হাবাসরা। যেখানে তাঁকে ও তাঁর ফুটবলারদের যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছে।

যদিও আত্মবিশ্বাস কথাটা বারবার শোনা পছন্দ নয় হাবাসের। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, ''অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষের ক্ষতি করে। আমি প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করি। আমাদের কাছে এটা আর একটা ম্যাচ। তবে এই ম্যাচটা জিতলে যে আমরা এক নম্বর জায়গাটায় পৌঁছে যাব, এটা একটা বাড়তি পাওনা হতে পারে। জানি, কলকাতায় এই ম্যাচটা নিয়ে অনেক হইচই হয়, কিন্তু আমরা নিজেদের খেলায় ফোকাস করতে চাই বেশি। এই সব ব্যাপারে নয়।''

কিন্তু কী ভাবে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলে আনলেন পেট্রাটসদের স্প্যানিশ গুরু? সেই রহস্য উন্মোচন করে এ দিন হাবাস নিজেই বলেন, ''দলের প্রতি ও দলের লক্ষ্যের প্রতি আমাদের ফুটবলারদের যে অঙ্গীকার রয়েছে, সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের দলটা সত্যিই খুব ভাল এবং দলের সবারই প্রথম এগারোয় খেলে দলকে জেতানোর যোগ্যতা আছে। একজন কোচ দায়িত্ব ছেড়ে যাওয়ার পর আর একজন দায়িত্ব নিলে দলকে অনেক পরিচ্ছন্ন করে তোলার দায়িত্ব পালন করতে হয় তাকে। অন্য ক্লাবেও আমি একই পরিস্থিতির মধ্যে কাজ করেছি। সে জন্য অনেক পরিশ্রম করতে হয়। কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা বজায় রাখতে পারলে সাফল্য আনা সম্ভব।''

হাবাসের কৃতিত্বের প্রশংসা করেছেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচও। সেই প্রসঙ্গ উঠলে মোহনবাগান এসজি-র কোচের অনাড়ম্বর জবাব, ''অবকাশের পর আমরা ম্যাচ জিততে শুরু করি, ফলে দলের মধ্যে ছন্দও ফিরেছে। এখন আমরা শীর্ষে ওঠার কথা ভাবছি। ইগর স্টিমাচ আমাদের প্রশংসা করেছেন শুনেছি। সে জন্য তাঁকে ধন্যবাদ। তবে যখন দলের ফুটবলাররা তাঁর সঙ্গে কাজ করতে যাবে, তখনও এই ছন্দ বজায় থাকা জরুরি।''

                                                                                                                                                                                      তথ্য সংগ্রহ: আইএসএল

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget