এক্সপ্লোর

আইএসএল: ১১ কোটি টাকা জরিমানা এফসি গোয়ার, কাটা হল ১৫ পয়েন্ট

নয়াদিল্লি: ২০১৫-এর আইএসএল ফাইনালে চেন্নাইয়ান এফসির সঙ্গে ঝামেলায় জড়ানোর জেরে শাস্তি এফসি গোয়ার৷ টুর্নামেন্টের আচরণবিধি লঙ্ঘনের জন্য গোয়ার ১১ কোটি টাকা জরিমানা করেছে আইএসএলের রেগুলেটরি কমিটি৷ শুধু তাই নয়, আগামী মরসুমে ১৫ পয়েন্ট কাটা যাবে গোয়া ফ্র্যাঞ্চাইজির৷ কড়া নিষেধাজ্ঞা ক্লাবকর্তাদের উপরও৷ তিনটি মরসুমের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে দলের মালিক দত্তরাজ সালগাওকরের উপর৷ আইএসএলের আগামী ২ টি মরসুমের জন্য নিষেধাজ্ঞা শ্রীনিবাস ডেম্পোর উপরও৷ গত বছরের ডিসেম্বরে আইএসএল ফাইনাল শেষে দু’দল চেন্নাইয়ান আর গোয়ার ফুটবলার এবং কর্তাদের মধ্যে গণ্ডগোলের জল গড়ায় থানা-পুলিশ-আদালত পর্যন্ত। এর পর টুর্নামেন্টের রেগুলেটরি কমিটির সভায় দু’পক্ষের বক্তব্য শুনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচ সদস্য বিশিষ্ট কমিটিতে ছিলেন গুজরাত হাইকোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতি ডিএ মেটা এবং বিএন মেটা, মহারাষ্ট্র পুলিশের প্রাক্তন ডিজি ডি শিবানন্দন, ক্রীড়া আইন বিশেষজ্ঞ বিধুসম্পত সিংহানিয়া এবং প্রাক্তন জাতীয় ক্রিকেটার কিরণ মোরে। গত ফেব্রুয়ারি থেকে দু’পক্ষের বক্তব্য শোনা চলছিল কমিশনের তরফে শুনানিতে। যেখানে এফসি গোয়াকে মোকাবিলা করতে হয়েছে তিন প্রতিপক্ষ— এফএসডিএল, চেন্নাইয়ান এফসি এবং সেই দলের ফুটবলার এলানো ব্লুমারের যাবতীয় অভিযোগের। সব পক্ষের বক্তব্য শোনার পর গত তিন দিন নিজেদের মধ্যে আলোচনা করে আজ ভারতীয় ফুটবলের বিরলতম শাস্তির সিদ্ধান্ত জানায় কমিটি।

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: 'আগের মত নেই রোনাল্ডো আর', পর্তুগিজ সুপারস্টারকে হিসেবের খাতাতেই রাখতে চান না স্পেন তারকা
''আগের মত নেই রোনাল্ডো আর', পর্তুগিজ সুপারস্টারকে হিসেবের খাতাতেই রাখতে চান না স্পেন তারকা
FIFA World Cup: বিশ্বকাপে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রোজগার কার? আয়ের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে
বিশ্বকাপে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রোজগার কার? আয়ের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে
India vs England: বদলে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের বাকি ম্যাচের সময়সূচি! কখন শুরু হবে খেলা?
বদলে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের বাকি ম্যাচের সময়সূচি! কখন শুরু হবে খেলা?
FIFA World Cup 2026: বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি, রাউন্ড অফ ১৬-এ মিশর ম্যাচের প্রস্তুতিই সারতে পারল না আর্জেন্তিনা
বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি, রাউন্ড অফ ১৬-এ মিশর ম্যাচের প্রস্তুতিই সারতে পারল না আর্জেন্তিনা

ভিডিও

Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের
Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget