এক্সপ্লোর

বিজেপিতে যোগদানের জন্য নাম না করে সাইনাকে কটাক্ষ করে সমালোচনার মুখে জ্বালা গুট্টা, পরে জানালেন শুভেচ্ছা

সাইনার নাম না করে তাঁর বিজেপিতে যোগদানকে কটাক্ষ করলেন জ্বালা। এজন্য সাইনার অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় জ্বালাকে একহাত নিয়েছেন।

নয়াদিল্লি: সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল। আর তা নিয়ে নাম না করেই সাইনাকে বিঁধলেন ভারতের অন্য এক ব্যাডমিন্টন খেলোয়াড় জ্বালা গুট্টা। তাঁর ট্যুইট- 'প্রথমবার শুনেছি.. বিনা কারণে খেলা শুরু করেছিল আর এখন বিনা কারণে পার্টিতে যোগ দিল'। জ্বালার এই ট্যুইটের পর নেটিজেনদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। সাইনা ও তাঁর দিদি চন্দ্রাংশু নেহওয়াল গত বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে যোগদানের পর সাইনা বলেন, প্রধানমন্ত্রী যেভাবে দিন-রাত কাজ করেন, তা তাঁর খুব ভালো লাগে। ব্যাডমিন্টন তারকা বলেন, দেশের জন্য কাজ করতে চান তিনি এবং বিজেপি এমন একটি দল, যারা দেশের জন্য ভালো কাজ করছে। বিজেপিতে সামিল হতে পেরে তিনি খুশি বলেও জানিয়েছিলেন সাইনা। ২৯ বছরের সাইনা বিশ্বের আট নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড়। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনের আগে সাইনার বিজেপিতে যোগদান তাত্পর্য্যপূর্ণ। সাইনার যোগদানের ফলে বিজেপি দিল্লি বিধানসভা নির্বাচনে লাভবান হবে বলে মনে করা হচ্ছে। এবার সাইনার নাম না করে তাঁর বিজেপিতে যোগদানকে কটাক্ষ করলেন জ্বালা। এজন্য সাইনার অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় জ্বালাকে একহাত নিয়েছেন। তাঁরা জ্বালাকে মনে করিয়ে দিয়েছেন, ব্যাডমিন্টন কোর্টে ভারতের হয়ে জিতে দেশের সম্মান বাড়িয়েছেন সাইনা। পরে অবশ্য জ্বালা সুর বদলান। প্রথম ট্যুইটের কয়েক ঘন্টা পর পরের ট্যুইটে জ্বালা সাইনাকে বিজেপিতে যোগদানের জন্য শুভেচ্ছা জানান। তিনি লেখেন, 'সাইনা, দলে যোগদানের জন্য শুভকামনা...আমার শুভকামনা, তুমি দেশের মহিলাদের ও মহিলাদের খেলার জন্য বড় কিছু করবে। হ্যাঁ, এটা কঠিন, কিন্তু আমার আশা, তুমি বড়সড় বদল আনবে, শুভেচ্ছা'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget