এক্সপ্লোর

রাবাডাই জয়ের নায়ক, বলছেন শ্রেয়স, ভুল থেকে শিক্ষা নিতে চান রাহুল

বারবার ম্যাচের রং বদলেছে, শেষটাও হল অভাবনীয়ভাবেই।

দুবাই: মরুশহর দুবাইয়ে পঞ্জাব ও দিল্লির টি-২০ লড়াইয়ের উত্তেজক সমাপ্তি হল। নির্দিষ্ট ২০ ওভার করে হওয়ার পর ম্যাচ টাই হয়ে যায়। এরপর সুপার ওভারে জয় পেল দিল্লি। বারবার ম্যাচের রং বদলেছে, শেষটাও হল অভাবনীয়ভাবেই। খেলা শেষ হওয়ার পর পঞ্জাবের অধিনায়ক কে এল রাহুলের মন্তব্য, ‘এই হারের অনুভূতি একইসঙ্গে তিক্ত ও মধুর। ১০ ওভার শেষ হওয়ার পর আমি সুপার ওভার নিতাম। আমরা ভুল থেকে শিক্ষা নিতে চাই এবং দল হিসেবে উন্নতি করতে চাই। ময়ঙ্ক অবিশ্বাস্য খেলেছে। এই ম্যাচ এত কাছাকাছি নিয়ে যাওয়া জাদু ছাড়া আর কিছু না। ওর মতো একজনের কাছ থেকে আমরা এই ধরনের ইনিংসই আশা করি। ওকে এত আত্মবিশ্বাস নিয়ে খেলতে দেখে ভাল লাগছে। আমি টসের সময়ই বলেছিলাম, পিচ কেমন আচরণ করবে জানি না। দু’দলই দেড়শোর বেশি রান করল। আমরা ভুল করেছি, তবে জেতার চেষ্টা করেছি। অধিনায়ক হিসেবে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’ দিল্লির অধিনায়ক শ্রেয়স আয়ার বলেছেন, ‘আমরা গত মরসুমেও টাই ম্যাচ সুপার ওভারে জিতেছিলাম। আমাদের এটা অভ্যাসে পরিণত হয়েছে। কাগিসো (রাবাডা) আমাদের পক্ষে ম্যাচের গতি বদলে দিয়েছে। পিচে ঘাস ছিল এবং বল ঘুরছিল। আমরা ৩-৪ ওভার খেলার পর সেটা আবিষ্কার করি। ক্যাচ মিস করার জন্য আলোকে দোষ দেব না। আমরা বেশি রান তুলতে পারিনি। তাই উইকেট নেওয়া জরুরি ছিল। আমার মাথায় ছিল, যদি কাগিসোর ওভার শেষদিক পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারি, তাহলে সেটা কাজে দেবে। (রবিচন্দ্রন) অশ্বিনকে কৃতিত্ব দিতেই হবে। ও খেলা বদলে দিয়েছিল। ফিজিওই সিদ্ধান্ত নেবে, তবে অশ্বিন জানিয়েছে, ও পরের ম্যাচে খেলবে।’ দিল্লির জয়ের অন্যতম নায়ক রাবাডা বলেছেন, ‘আমি স্নায়ুর চাপে ভুগছিলাম। সৌভাগ্যবশত আজকের দিনটি আমার পক্ষে গিয়েছে। আমি লেংথ অদল-বদল করার চেষ্টা করছিলাম। সেটা কাজে লেগেছে। উইকেটে বাউন্স ছিল। বাউন্ডারিও বেশ লম্বা। ফলে মাঠের বাইরে বল পাঠানো সহজ ছিল না।’ ম্যাচের সেরা মার্কাস স্টোইনিস বলেছেন, ‘অদ্ভুত ম্যাচ হল। কখনও কখনও ভাগ্য সহায় থাকে, আবার কোনও সময় নায়ক থেকে খলনায়ক হয়ে যেতে হয়। আমরা কিছুটা স্নায়ুর চাপে ভুগছিলাম। আজ সুপার ওভার হবে ভাবিনি। তবে শেষপর্যন্ত জয় পেয়ে ভাল লাগছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget