এক্সপ্লোর

দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারাল কিংস ইলেভেন পঞ্জাব

মোহালি: দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়ে দিল কিংস ইলেভেন পঞ্জাব। পঞ্জাবের ১৬৬/৯ স্কোরের জবাবে ১৯.২ ওভারে দিল্লি শেষ হয়ে গেল ১৫২ রানে। ঘরের মাঠে ম্যাচে ক্রিস গেইলকে ছাড়া নেমেছিল কিংস ইলেবেন পঞ্জাব। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অবশ্য শুরুতেই সমস্যায় পড়ে যায় রবিচন্দ্রন অশ্বিনের দল। টস হেরে প্রথম ব্যাট করতে হয় পঞ্জাবকে। কিন্তু দিল্লির নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল পঞ্জাব। শেষ পর্যন্ত অবশ্য লড়াই করার মতো স্কোর তুলেছে প্রীতি জিন্টার দল। নির্ধারিত ২০ ওভারে তারা তুলেছে ১৬৬/৯। পঞ্জাবকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিলেন ডেভিড মিলার ও সরফরাজ খান। মারকুটে ব্যাটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেভিড মিলার ক্রিকেটবিশ্বে পরিচিত 'কিলার মিলার' নামে। সোমবার মোহালিতে তিনি ৩০ বলে চারটি চার ও দুটি ছক্কা মেরে করলেন ৪৩ রান। সরফরাজ ২৯ বলে করেছেন ৩৯ রান। তাঁর ইনিংসে ছিল ছটি বাউন্ডারি। দিল্লির বোলারদের মধ্যে সেরা ক্রিস মরিস। চার ওভারে ৩০ রানের বিনিময়ে তিনি তুলে নেন কে এল রাহুল-মিলার-সহ তিন উইকেট। দুটি করে উইকেট আগের ম্যাচের নায়ক কাগিসো রাবাডা ও সন্দীপ লামিছানের। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ছন্দে থাকা ওপেনার পৃথ্বী শকে হারায় দিল্লি। শিখর ধওয়ান ও শ্রেয়স আইয়ার ইনিংসের হাল ধরলেও খুব একটা সাবলীল ছিলেন না। ২৫ বলে ৩০ রান করে ফেরেন ধওয়ান। শ্রেয়স করেন ২২ বলে ২৮ রান। পরের দিকে ঝোড়ো ব্যাটিং করে লড়াই জমিয়েছিলেন ঋষভ পন্থ ও কলিন ইনগ্রাম। ২৬ বলে ৩৯ রান করেন পন্থ। ইনগ্রাম ২৯ বলে ৩৮ রানে আউট হন। তবে শেষরক্ষা হয়নি। তাঁরা ফেরার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লির ব্যাটিং। স্যাম কারান ১১ রানে ৪ উইকেট নিয়েছেন। শামি ও অশ্বিন দুটি করে উইকেট নেন।

সেরা শিরোনাম

Spain vs Argentina: কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
Pakistan Cricket: একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
Cristiano Ronaldo: বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget