এক্সপ্লোর

শুবমান গিলের অপরাজিত ৬৫, লিনের ঝোড়ো ৪৬ রানের ইনিংস, কিংস ইলেভেন পঞ্জাবকে হারিয়ে প্লেঅফের আশা জিইয়ে রাখল নাইট রাইডার্স

শুবমান গিলের পরিণত ইনিংস, ক্রিস লিনের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে কিংস ইলেভেন পঞ্জাবকে সাত উইকেটে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স।এই জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে দীনেশ কার্তিকের দলের প্লেঅফে যাওয়ার আশা বহাল থাকল।

মোহালি: শুবমান গিলের পরিণত ইনিংস, ক্রিস লিনের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে কিংস ইলেভেন পঞ্জাবকে সাত উইকেটে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স।এই জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে দীনেশ কার্তিকের দলের প্লেঅফে যাওয়ার আশা বহাল থাকল। শুধু তাই নয়, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগে নেট রান রেটও বাড়িয়ে রাখল কেকেআর। জয়ের জন্য ১৮৪ রান  তাড়া করতে নেমে তিন উইকেট হারিয়ে দুই ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় নাইট ব্রিগেড। রান তাড়া করার কাজটা দারুণভাবে শুরু করেন গিল ও লিন। দুজনের জুটিতে ৬ ওভারে ৬১ রান যোগ হওযার পর লিন আউট হয়ে যান। তিনি ২২ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন।এরপর রবিন উত্থাপ্পাও ১৪ বলে ২২ রানের ইনিংস খেলেন। গিলের সঙ্গে তাঁর জুটিতে ৪২ রান যোগ হয়। ১০০ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়। আন্দ্রে রাসেল তাঁর চেনা ছন্দেই ব্যাটিং শুরু করেন। কিন্তু ১৪ বলে ২৪ রান করে মহম্মদ সামির বলে আউট হয়ে যান তিনি। কিন্তু তার আগে গিলের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন তিনি। এরপর কার্তিক গিলের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। কার্তিক ৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে, ১৯ বছরের গিল ৪৯ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন। ওপেনিং করতে নেমে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিণত মানসিকতার স্বাক্ষর রাখলেন গিল। এর আগে স্যাম কুরান ও নিকোলাস পূরনের দাপটে কিংস ইলেভেন পঞ্জাব ৬ উইকেটে ১৮৩ রান করে। টসে হেরে ব্যাট করতে নেমে কে এল রাহুল (২) ও ক্রিস গেইল (১৪) শুরুতেই ফিরে যান। ময়াঙ্ক আগরওয়াল ৩৬ রান করেন। এরপর ক্যারিবিয়ান ব্যাটসম্যান পূরণ ২৭ বলে ৪৮ রান করে দলের ইনিংসে গতির সঞ্চার করেন। তৃতীয় উইকেটে পূরণ ও ময়াঙ্কের জুটিতে ৬৯ রান যোগ হয়। এরপর ইংরেজ ব্যাটসম্যান কুরান ২৪ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। ফলে দলের স্কোর ১৮০ রানের গণ্ডি ছা়ড়ায়। কেকেআরের সন্দীপ ওয়ারিয়র ৩১ রানে ২ উইকেট নেন। তিনিই ফেরান পঞ্জাবের দুই ওপেনারকে।

সেরা শিরোনাম

IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget