এক্সপ্লোর

Angkrish On Saina: বুমরা যদি ১৫০ কিমি গতিতে বাউন্সার দেয়! সাইনাকে কটাক্ষ করে ক্ষমা চাইলেন কেকেআর ক্রিকেটার

KKR: ভারতে ক্রিকেট নিয়ে মাতামাতি নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন সাইনা। তারই জবাবে একটি আগ্রাসী এক্স করেন কেকেআরের তরুণ।

কলকাতা: আইপিএলে (IPL) তিনি কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে নজর কেড়েছিলেন। অভিষেক মরশুমেই তাঁর ব্যাট ভরসা দিয়েছিল দলকে। অনেকে তাঁর ব্যাটিংয়ের ধরনের সঙ্গে শুভমন গিলের মিল খুঁজে পেয়েছিলেন।

সেই অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) সাইনা নেহওয়ালকে (Saina Nehwal) নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন। সমালোচিতও হলেন। পরিস্থিতি বুঝে অবশ্য নিজের পোস্টটি ডিলিট করে দিয়েছেন কেকেআরের হয়ে আইপিএলে খেলা তরুণ। দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, তিনি আসলে মজা করতে চেয়েছিলেন।

ঘটনাটি কী? শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সাইনা নেহওয়ালের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। যে ভিডিওতে ভারতে অলিম্পিক্স স্পোর্টসের ক্রমবর্দ্ধমান জনপ্রিয়তা নিয়ে কথা বলেন এবং জানান যে, ক্রিকেটারদের থেকে তাঁরে শারীরিক সক্ষমতা অনেক বেশি প্রয়োজন হয়। তারই জবাবে একটি আগ্রাসী এক্স করেন কেকেআরের তরুণ। পরে যেটি ডিলিট করে ক্ষমা চেয়ে নিতে হয় অঙ্গকৃষকে।

ভারতে ক্রিকেট নিয়ে মাতামাতি নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন সাইনা। বলেছিলেন, 'আমি যা করেছি, তা মাঝে মধ্যে স্বপ্নের মতো মনে হয়। আমি ভারতে করেছি যেখানে কোনও ক্রীড়া সংস্কৃতি নেই। মাঝে মধ্যে খুব খারাপ লাগে যখন দেখি ক্রিকেট এত মনোযোগ পায়। আমার ব্যক্তিগত মত হচ্ছে ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেনিস এবং অন্যান্য খেলা অনেক বেশি শারীরিক পরিশ্রমসাধ্য। মাঝে মধ্যে শাটল কুড়িয়ে সার্ভ করার সময়ও পাওয়া যায় না। ২০ সেকেন্ড এমন দৌড়তে হয় যে, তারপর হাঁফাতে হয়। আর সেখানে কিনা মাতামাতি হয় ক্রিকেট নিয়ে যেটা মূলত দক্ষতা নির্ভর খেলা।'

 

এর জবাবে অঙ্গকৃষ প্রস্তাব দেন, সাইনার উচিত যশপ্রীত বুমরার ডেলিভারি খেলা। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমি দেখতে চাই মাথা লক্ষ্য করে বুমরা ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বাউন্সার দিলে উনি কী করেন।' সেই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তারপরই অঙ্গকৃষ এক্সটি মুছে দিয়ে ক্ষমা চেয়ে নেন। লেখেন, 'আমি সকলের কাছে দুঃখিত। আমি মজা করার জন্য ওটা লিখেছিলাম। পরে মনে হয়েছে এটা অপরিণত মস্করা। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আন্তরিকভাবে ক্ষমা চাইছি।'

আরও পড়ুন: মেসিদের ফাইনাল ম্যাচের বিরতিতে থাকছে চমক, পারফর্ম করবেন বিশ্বের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget