এক্সপ্লোর

'তোমাকেই চাই', যখন হাঁটুর ব্যথায় কাতরানো শামিকে বলেছিলেন ধোনি

২০১৫ বিশ্বকাপে হাঁটুতে চোট পেয়েছিলেন শামি, কিন্তু সেমিফাইনালের আগে ধোনি বলেন, তোমাকেই চাই

নয়াদিল্লি: ২০১৫ বিশ্বকাপে হাঁটুতে বড় চোট পেয়েছিলেন মহম্মদ শামি। চোট এতটাই গুরুতর ছিল যে, কার্যত হাঁটাচলা করতে পারছিলেন না তিনি। কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের আগে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি জানিয়ে দিয়েছিলেন, শামির কোনও বদল হবে না। যে কারণে ব্যথা-নিরোধক ওষুধ খেয়ে তাঁকে মাঠে নামতে হয়েছিল।

শামি জানিয়েছেন, চোট নিয়ে তাঁর খেলার ফলে, বড় অঘটন ঘটে যেতে পারত। হয়ত কেরিয়ারটাই শেষ হতে পারত। চোট এতটাই গুরুতর ছিল যে, ২০১৫ সালের ২৬ মার্চ সিডনিতে ওই সেমিফাইনাল ম্যাচ খেলার পরই তাঁকে অস্ত্রোপচার করাতে হয়। পরের আন্তর্জাতিক ম্যাচ শামি খেলেন ১৫ মাস পর। চোট সারিয়ে ২০১৬ সালের জুলাই মাসে টেস্টে ম্যাচে প্রত্যাবর্তন হয়েছিল এই পেসারের।

প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পঠানের সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে শামি বলেন, সেমিফাইনালের আগে, আমি টিমমেটদের বলেছিলাম, আর ব্যথা সহ্য করতে পারছি না। ম্যাচের দিনও প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। আমি টিম ম্যানেজমেন্টের সঙ্গে গোটা ঘটনা আলোচনা করি। কিন্তু ওরা বলেছিল, সব ঠিক হয়ে যাবে। মাহি ভাই সহ গোটা টিম ম্যানেজমেন্ট আমাকে প্রচুর আত্মবিশ্বাস দিয়েছিল। সকলে বলেছিল, এটা সেমিফাইনাল। আমরা নতুন বোলার নিয়ে মাঠে নামতে পারব না।

বলা ভাল, অস্ট্রেলিয়ায় গোটা বিশ্বকাপে শামির এই চোট ভারতীয় শিবির কার্যত গোপন করেছিল। অনুশীলনে হাঁটুতে মোটা ব্যান্ডেজ মুড়িয়ে নামতেন শামি। ম্যাচ খেলতেন পেনকিলার খেয়ে ও হাঁটু থেকে ফ্লুইড সরানোর পর। শামি বলেন, আমার বিশ্বকাপের গোড়া থেকেই হাঁটুর ওই চোট ছিল। ম্যাচের পর আমি হাঁটতে পারতাম না। গোটা প্রতিযোগিতা আমি চোট নিয়ে খেলেছি। স্রেফ নিতিন পটেলের আস্থার জোরে আমি খেলে গিয়েছিলাম।

পঠানকে শামি বলেন, প্রথম ম্যাচেই হাঁটু ভেঙে যায়। হাঁটু ফুলে প্রায় থাইয়ের সমান হয়ে যায়। চিকিৎসকরা প্রতিদিন আমার হাঁটু থেকে ফ্লুইড বের করতেন। আমি তিনটে করে পেনকিলার খেতাম। শামি স্মরণ করেন সেমিফাইনালের দিনে কী ঘটেছিল। আমি প্রথম পাঁচ ওভারে ১৩ রান দিই। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, আমি মাহি ভাইকে বলে ড্রেসিং রুমে চলে যাই। কিন্তু, ধোনি বারবার আমাকে বলতে থাকে ব্যথাকে জিততে।

শামি জানান, ইঞ্জেকশন নিয়ে তিনি ফের মাঠে নামেন। বলতে থাকেন, ইঞ্জেকশন নেওয়ার পরও ব্যথা কমছিল না। আমি মাহি ভাইকে বললাম, এভাবে বল করতে পারব না। কারণ, দৌড়তেই পারছি না। কিন্তু, ও বলল, আমি তোমাকেই বিশ্বাস করি। অন্য কোনও পার্ট-টাইম বোলার বেশি রান দিয়ে দেবে। আমাকে ক্যাপ্টেন বলল, ১০ ওভারে ৬০ রানের বেশি দিও না। ব্যথা নিয়েই আমি ১০ ওভার বলে করে ৬৮ রান দিয়েছিলাম।

শামি বলেন, ম্যাচে স্টিভ স্মিথ দুরন্ত শতরান করেছিল। আর অন্যদিকে, বড় ম্যাচে ভারতীয় ব্যাটিংয়ের বিপর্যয় ঘটেছিল। ওর চেয়ে খারাপ অবস্থায় আমি কখনও খেলিনি। কেউ কেউ বলেছিল, আমার কেরিয়ার শেষ। কেউ বলেছিল আমার খেলা উচিত হয়নি। তবে, এখনও আমি সকলের সামনে আছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sushmita Sen: সুস্মিতা সেন কি ব্যবহার করেছেন তাঁকে? সম্পর্ক নিয়ে মুখ খুললেন ললিত মোদি, বললেন, ‘আমিই বরং কেপ্ট বয়ফ্রেন্ড ছিলাম’
সুস্মিতা সেন কি ব্যবহার করেছেন তাঁকে? সম্পর্ক নিয়ে মুখ খুললেন ললিত মোদি, বললেন, ‘আমিই বরং কেপ্ট বয়ফ্রেন্ড ছিলাম’
Messi Statue: লেকটাউন মোড় থেকে সরানো হল লিওনেল মেসির বিশাল মূর্তি, কোথায় রাখা হচ্ছে?
লেকটাউন মোড় থেকে সরানো হল লিওনেল মেসির বিশাল মূর্তি, কোথায় রাখা হচ্ছে?
Virat Kohli-Vaibhav Sooryavanshi: বৈভবকে দেখেই উষ্ণ আলিঙ্গন, বাহবা দিলেন বিরাট কোহলি, ভাইরাল হল ফাইনালশেষে সৌজন্যের ভিডিও
বৈভবকে দেখেই উষ্ণ আলিঙ্গন, বাহবা দিলেন বিরাট কোহলি, ভাইরাল হল ফাইনালশেষে সৌজন্যের ভিডিও
ICC: ক্রিকেটের নিয়মে বড়সড় বদল, আমদাবাদে আইপিএল ফাইনালের দিনই হয়ে গেল সিদ্ধান্ত
ক্রিকেটের নিয়মে বড়সড় বদল, আমদাবাদে আইপিএল ফাইনালের দিনই হয়ে গেল সিদ্ধান্ত

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget