এক্সপ্লোর

বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই-টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে কোহলি, বুমরাহকে

আগামী ৩ অগাস্ট থেকে ক্যারিবিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রে একদিন ও টি-২০ সিরিজ খেলবে মেন ইন ব্লু। ওই দুই সিরিজে তিনটি টি-২০ ও তিনটি একদিনের ম্যাচ খেলা হবে।

সাউদাম্পটন: বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে অধিনায়ক বিরাট কোহলি ও দলের এক নম্বর পেসার জসপ্রীত বুমরাহকে। রবিবার এমনটাই জানা গেল বিসিসিআই সূত্রে। পরে, টেস্ট সিরিজের আগে ফের দলের সঙ্গে যোগ দেবেন দুজন। আগামী ৩ অগাস্ট থেকে ক্যারিবিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রে একদিন ও টি-২০ সিরিজ খেলবে মেন ইন ব্লু। ওই দুই সিরিজে তিনটি টি-২০ ও তিনটি একদিনের ম্যাচ খেলা হবে। বোর্ডের এক কর্তা জানান, একদিন ও টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে কোহলি ও বুমরাহকে। অস্ট্রেলিয়া সিরিজের শুরু থেকে টানা খেলছেন বিরাট। পাশাপাশি, বুমরাহের চাপও মারাত্মক। তাই দুজনকে বিশ্রাম দেওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে। ওই দুই সিরিজের পর শুরু হবে টেস্ট সিরিজ। তার আগে দলের সঙ্গে যোগ দেবেন বিরাট ও বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হবে ২২ অগাস্ট। প্রসঙ্গত, ওই টেস্ট সিরিজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তবে, একইসঙ্গে বিশ্বকাপের পর দলের আরও কয়েকজনকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে বোর্ড সূত্রে। ওই কর্তা জানান, চলতি বিশ্বকাপে ভারত ফাইনালে পৌঁছলে অন্তত ১৪ জুলাই পর্যন্ত খেলতে হবে দলকে। তাই বোর্ডের ভাবনা, দলের প্রথম সারির কয়েকজন ব্যাটসম্যান ও কয়েকজন ফাস্ট বোলারদের বিশ্রাম দেওয়া হবে। বোর্ডের ওই কর্তা জানান, প্রথমে সূচিতে টেস্ট সিরিজ প্রথমে ছিল। কিন্তু, বিসিসিআই-এর অনুরোধে তা শেষে করা হয়, যাতে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া যায়।

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: আর্জেন্তাইন বিমান সেবিকার সঙ্গে চোখে চোখে দেখা, রোনাল্ডো কী বললেন জানেন?
আর্জেন্তাইন বিমান সেবিকার সঙ্গে চোখে চোখে দেখা, রোনাল্ডো কী বললেন জানেন?
Donald Trump FIFA: ট্রাম্পের ফোন ফিফা প্রেসিডেন্টকে, মার্কিন ফুটবলারের লাল কার্ড মকুব! ফুঁসছে ফুটবল বিশ্ব
ট্রাম্পের ফোন ফিফা প্রেসিডেন্টকে, মার্কিন ফুটবলারের লাল কার্ড মকুব! ফুঁসছে ফুটবল বিশ্ব
Cristiano Ronaldo: হঠাৎ করে স্পেন ম্য়াচের আগে রোনাল্ডো জানিয়ে দিলেন 'শেষ বিশ্বকাপ'
হঠাৎ করে স্পেন ম্য়াচের আগে রোনাল্ডো জানিয়ে দিলেন 'শেষ বিশ্বকাপ'
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড

ভিডিও

Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে গ্রেফতার আনন্দ সরদার, গ্রেফতারি বেড়ে ৩

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget