এক্সপ্লোর

ড্রেসিংরুমের কথা কখনও বাইরে আনা দলের সংস্কৃতি নয়, কুম্বলেকে পাল্টা তোপ বিরাটের

পোর্ট অফ স্পেন: অনিল কুম্বলে ভারতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পর প্রথমবার এ বিষয়ে মুখ খুললেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কুম্বলের এই সিদ্ধান্তকে সম্মান জানানো এবং খেলোয়াড় হিসেবে তাঁর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা থাকার কথা বললেও, ঘুরিয়ে আক্রমণও করতে ছাড়লেন না বিরাট। তাঁর দাবি, কোনও পরিস্থিতিতেই ড্রেসিংরুমের কথা বাইরে আনবেন না। কুম্বলে যেটা করেছেন, সেটা দলের সংস্কৃতির বিরোধী। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচের আগের দিন বিরাট বলেছেন, ‘অনিলভাই নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাই। টুর্নামেন্ট শেষ হওয়ার পরেই এই ঘটনা ঘটেছে।’ এরপরেই কুম্বলের উদ্দেশে বিরাটের তোপ, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন আমি ১১টা সাংবাদিক সম্মেলন করেছি। গত ৩-৪ বছরে আমরা একটা সংস্কৃতি গড়ে তুলেছি। ড্রেসিংরুমে যাই ঘটুক না কেন, সেটা প্রকাশ্যে আনব না। ড্রেসিংরুমের পবিত্রতা রক্ষা করতে হবে। গোটা দল এটাই মনে করে। এটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ পদত্যাগ করার প্রধান কারণ হিসেবে কুম্বলে দাবি করেছেন, তাঁর কোচিংয়ের ধরনে বিরাটের আপত্তি ছিল। এ বিষয়ে প্রশ্নের জবাবেও ড্রেসিংরুমের গোপনীয়তা বজায় রাখার কথা বলেছেন ভারতের অধিনায়ক। খেলোয়াড় কুম্বলে প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ক্রিকেটার হিসেবে তিনি যে সাফল্য অর্জন করেছেন, তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। তিনি দীর্ঘদিন ধরে খেলেছেন। তাঁর সেই কৃতিত্বকে খাটো করা যাবে না। আমার সবাই তাঁকে শ্রদ্ধা করি।’ ক্রিকেটার কুম্বলের প্রতি শ্রদ্ধার কথা বললেও, কোচ কুম্বলের প্রতিও কি শ্রদ্ধা আছে? এই প্রশ্নে বিরাটের জবাব পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget