এক্সপ্লোর

১০০ শতাংশ ফিট নন মানছেন নিজেই, ধর্মশালা টেস্টে বিরাট খেলবেন কি না, সিদ্ধান্ত কাল

ধর্মশালা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে কি আদৌ খেলতে পারবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি? এ বিষয়ে ম্যাচের আগের দিনও ধোঁয়াশা অব্যাহত। বিরাট নিজেই বলছেন, তিনি ১০০ শতাংশ ফিট নন। ফলে তাঁর না খেলার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকালে খেলা শুরু হওয়ার আগে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারলে তবেই টস করতে নামবেন বিরাট। আজ ভারতের অধিনায়ক বলেছেন, ‘সম্পূর্ণ ফিট না হলে কাউকে খেলানো হবে না, এটাই আমাদের দলের নিয়ম। এটা অন্য সবার মতো আমার ক্ষেত্রেও প্রযোজ্য। ১০০ শতাংশ ফিট হলে তবেই আমি খেলব।’ বৃহস্পতিবার সকালে ভারতীয় দলের অনুশীলনে হাজির থাকলেও, নেটে ব্যাটিং করেননি বিরাট। আজ তাঁর ফিটনেস টেস্ট হবে বলে শোনা গিয়েছিল। কিন্তু অধিনায়কের ইচ্ছাতেই ফিটনেস টেস্ট পিছিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আজ সন্ধ্যা পর্যন্ত সময় নিতে চাইছেন বিরাট। তিনি ফিট হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিজের ফিটনেস সম্পর্কে বিরাট বলেছেন, ‘আমার নড়াচড়া এখনও স্বাভাবিক হয়নি। ব্যাট করার জন্য একরকমভাবে প্রস্তুতি নিতে হয়, আবার ফিল্ডিং করার জন্য অন্যভাবে তৈরি হতে হয়। ব্যাট করার সময় বিশেষ সমস্যা হচ্ছে না। কিন্তু ফিল্ডিং করতে গিয়ে চোট বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। আমি আরও কিছুটা সময় নিয়ে ১০০ শতাংশ ফিট হতে চাইছি। তারপর খেলার বিষয়ে সিদ্ধান্ত নেব।’ চোট নিয়ে খেলার ক্ষেত্রে ঝুঁকি কতটা রয়েছে, সে বিষয়টি ভারতীয় দলের ফিজিও প্যাট্রিক ফারহার্টের উপরেই ছেড়ে দিচ্ছেন বিরাট। তিনি আজ নেটে ২০ মিনিটে ব্যাটিং করেন। কাল ফিটনেস টেস্টে উতরে গেলে খেলবেন বলে জানিয়ে দিয়েছেন ভারতের অধিনায়ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
FIFA World Cup 2026: ফাইনালের শেষ বাঁশি বাজতেই প্রবল ঝামেলা, মারামারি, আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত শুরু করল ফিফা
ফাইনালের শেষ বাঁশি বাজতেই প্রবল ঝামেলা, মারামারি, আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত শুরু করল ফিফা
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Pep Guardiola: ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা
ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা

ভিডিও

Kalyan Banerjee | দীর্ঘ বক্তৃতা দেওয়ায় সংক্ষেপে শেষ করতে বলাতেই কি ক্ষুব্ধ কল্যাণ? TMC news
Abhishek Banerjee : Ritabrata-শিবিরকে 'বালিশ' আক্রমণ, আগামী দিনে ফেরত না-দেওয়ার অনুরোধ মমতার কাছে
Bhangar News: ভাঙড়ে পুলিশকর্মীকে বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল | ABP Ananda Live
Mamata Banerjee : কালীঘাট তৃণমূলের মঞ্চে যোগ দেওয়া শহিদ পরিবারগুলিকে প্রণাম মমতার
Ekushe July : একের পর এক নেতার দলত্যাগ, তাও Abhishek Banerjee-এর পাশে Mamata Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget