এক্সপ্লোর

আগামী দিনে আইপিএল-এ প্রতি ম্যাচে ১০ লক্ষ ডলার পাবেন ক্রিকেটাররা, ভবিষ্যদ্বাণী ললিত মোদীর

লন্ডন: ভবিষ্যতে এমন এক দিন আসবে যখন আইপিএল-এ ম্যাচ পিছু ১০ লক্ষ ডলার করে পাবেন ক্রিকেটাররা। তখন দ্বিপাক্ষিক বা বহুদেশীয় সিরিজ আর হবে না। এমনই ভবিষ্যদ্বাণী করলেন আইপিএল-এর প্রাক্তন কমিশনার ললিত মোদী। দুর্নীতির দায়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এই প্রাক্তন ক্রিকেটকর্তা ইংল্যান্ডের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আইপিএল চলবে। এটি বিশ্বের অন্যতম প্রধান ক্রীড়া লিগ হয়ে উঠবে। আপনারা দেখতে পাবেন, ক্রিকেটাররা ম্যাচ পিছু ১০ থেকে ২০ লক্ষ মার্কিন ডলার পাবেন। এটা খুব তাড়াতাড়িই হবে। খোলাবাজারে যাঁর পকেটে বেশি টাকা আছে তিনিই জিতবেন। যিনি সবচেয়ে বেশি টাকা দেবেন, ক্রিকেটাররা তাঁর দিকেই ঝুঁকবেন।’ আইপিএল-এ এখনও পর্যন্ত প্রতিটি দলের ক্রিকেটারদের বেতনের জন্য মোট খরচের ঊর্ধ্বসীমা আছে। ললিতের মতে, সেই ঊর্ধ্বসীমা তুলে দিলেই ক্রিকেটাররা ইংলিশ প্রিমিয়ার লিগ বা এনএফএল তারকাদের সমান অর্থ উপার্জন করতে পারবেন। আন্তর্জাতিক ক্রিকেটের উপর এর প্রভাব পড়বে। ক্রিকেটাররা দেশের হয়ে খেলার বদলে আইপিএল-এ খেলতে চাইবেন। দ্বিপাক্ষিক সিরিজ আর হবে না। তিন-চার বছর অন্তর বিশ্বকাপের মতো বড় সিরিজ হবে। আইসিসি প্রাসঙ্গিকতা হারাবে। ভারত যখন আইপিএল-কে আরও বিস্তৃত করতে চাইবে, তখন আইসিসি ভারতকে বার করে দেওয়ার হুমকি দিতে পারে। তবে ভারতের নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা আছে। ভারতের ঘরোয়া লিগ আন্তর্জাতিক ক্রিকেটের ২০ গুণ বড় হয়ে উঠবে। বিশ্ব চ্যাম্পিয়নশিপ চালু করলে তবেই টেস্ট ক্রিকেট বাঁচিয়ে রাখতে পারবে আইসিসি।

সেরা শিরোনাম

Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
Indian Squad: দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
Vaibhav Sooryavanshi: দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
Mushfiqur Rahim: বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই
বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget