এক্সপ্লোর

অলিম্পিকে দ্বিতীয় পদক, ডেভিস কাপে রামনাথনের রেকর্ড ভাঙাই লিয়েন্ডারের লক্ষ্য: ভেস পেজ

কলকাতা: রেকর্ড সংখ্যক সপ্তম অলিম্পিকে যোগ দিতে চলা ভারতীয় টেনিস নক্ষত্র লিয়েন্ডার পেজ শুধু এই প্রতিযোগিতায় দ্বিতীয় পদক জয়ের লক্ষ্যেই যাচ্ছেন না, তাঁর আরও দুটি লক্ষ্য রয়েছে। রামনাথন কৃষ্ণণের রেকর্ড ভেঙে ডেভিস কাপে সিঙ্গলসে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও গড়তে চান লি। এছাড়াও তিনি ডাবলসে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিততে চান। লিয়েন্ডারের বাবা প্রাক্তন হকি তারকা ভেস পেজ এ কথা জানিয়েছেন।   ৪৩ বছর বয়সি লিয়েন্ডার ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছিলেন। তারপর থেকে আর অলিম্পিক পদক পাননি। গত কয়েক বছর ধরে সিঙ্গলস খেলছেন না লি। তিনি ২০১২ অলিম্পিকের মতোই রিও-তেও ডাবলসে খেলবেন। এবারও পদক জয়ের লক্ষ্যেই যাচ্ছেন লিয়েন্ডার।   ভেস পেজ বলছেন, অলিম্পিক নিয়েই আপাতত ভাবছেন লি। সেই কারণেই ইচ্ছা থাকলেও সদ্য সমাপ্ত ডেভিস কাপ টাইয়ে সিঙ্গলসে খেলেননি তিনি। তবে ভবিষ্যতে খেলবেন। কারণ, লিয়েন্ডার রেকর্ড গড়তে চান। রামনাথন ডেভিস কাপে সিঙ্গলসে ৫০ টি ম্যাচ জিতেছিলেন। লিয়েন্ডারেরর জয় ৪৮টি ম্যাচে। তিনি আরও অন্তত তিনটি ম্যাচ জিততে চান।   ভেস পেজের মতে, টেনিস খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি অলিম্পিকে খেলার রেকর্ড গড়া লিয়েন্ডার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক পরিণত হয়েছেন। তিনি আগে অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন। কিন্তু এখন শান্ত, কৌশলী এবং হিসেবি হয়ে গিয়েছেন। ২৩ বছর ধরে দেশের হয়ে খেলা লিয়েন্ডার রাজনীতির বিষয়টি বোঝেন। রোহন বোপান্নার সঙ্গে বিতর্ক দূরে সরিয়ে রেখে দেশের হয়ে তিনি সেরাটা দিতে তৈরি।   লিয়েন্ডার এবার রিও থেকে পদক নিয়েই ফিরবেন বলে আশা তাঁর বাবার।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ভিএআর ঘিরে বিতর্ক, টানটান ম্যাচে গোলশূন্য ড্র করল পর্তুগাল ও কলম্বিয়া
ভিএআর ঘিরে বিতর্ক, টানটান ম্যাচে গোলশূন্য ড্র করল পর্তুগাল ও কলম্বিয়া
FIFA World Cup 2026: শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই, ছয় গোলের ম্যাচ ড্র করে নক আউটে অস্ট্রিয়া, আলজিরিয়া, ছিটকে গেল ইরান
শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই, ছয় গোলের ম্যাচ ড্র করে নক আউটে অস্ট্রিয়া, আলজিরিয়া, ছিটকে গেল ইরান
Argentina vs Jordan: ফ্রি কিক থেকে দুরন্ত গোল মেসির, গড়লেন বিশ্বরেকর্ড, জর্ডনকে ৩-১ উড়িয়ে নক আউটে আর্জেন্তিনা
ফ্রি কিক থেকে দুরন্ত গোল মেসির, গড়লেন বিশ্বরেকর্ড, জর্ডনকে ৩-১ উড়িয়ে নক আউটে আর্জেন্তিনা
FIFA World Cup 2026: ইতিহাস গড়লেন কেন, পানামাকে হারাল ইংল্যান্ড, ২৯তম দল হিসাবে নক আউটে পৌঁছল ক্রোয়েশিয়াও
ইতিহাস গড়লেন কেন, পানামাকে হারাল ইংল্যান্ড, ২৯তম দল হিসাবে নক আউটে পৌঁছল ক্রোয়েশিয়াও

ভিডিও

Sikkim News | সিকিমেও ভারী বৃষ্টি, জলের তোড়ে ভেঙে গেল বেইলি ব্রিজ | ABP Ananda LIVE
Weather Update Today : আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, জলের তোড়ে ভেসে গেল ব্রিজ | ABP Ananda LIVE
North Bengal News | উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি । উত্তরবঙ্গের ৫ জেলায় কমলা সতর্কতা জারি
Kaliganj News: CM Suvendu Adhikari-র আশ্বাসের পরেই তামান্না খুনে ২ দিনে গ্রেফতার ১২
Mann Ki Baat: ক্রীড়াক্ষেত্র থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মন কি বাত অনুষ্ঠানে কী বার্তা প্রধানমন্ত্রীর?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Lightning Bolt Strikes Eiffel Tower: আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউড়ে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউড়ে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
Breast Cancer: বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
SIP Return: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
FIFA World Cup 2026: ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
Best Stocks To Buy : ৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
Loan Manage Tips: ৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
Embed widget