এক্সপ্লোর

Messi: পিএসজির জার্সিতে প্রথমবার মাঠে নেমে মধ্যমণি লিওনেল মেসি

Messi: রেইমসের বিরুদ্ধে নেমেছিলেন মেসি। নতুন ক্লাবের জার্সিতে মাঠে নেমেই সবার মধ্যমণি হয়ে থাকলেন ৬ বারের ব্যালন ডি অর জয়ী এই তারকা স্ট্রাইকার।

প্যারিস: পিএসজির জার্সিতে প্রথমবার মাঠে নামলেন লিওনেল মেসি। প্রথম একাদশে না থাকলেও পরিবর্ত হিসেবে মাঠে নামলেন আর্জেন্তাইন সুপারস্টার। রেইমসের বিরুদ্ধে নেমেছিলেন মেসি। নতুন ক্লাবের জার্সিতে মাঠে নেমেই সবার মধ্যমণি হয়ে থাকলেন ৬ বারের ব্যালঁ ডি অর জয়ী এই তারকা স্ট্রাইকার।

ঘরোয়া লিগে তৃতীয় ম্যাচে জয়ের পরই পিএসজি কোচ পোচেত্তিনো জানিয়েছিলেন, মেসি এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। কোপা আমেরিকার পর টানা এক মাস ফুটবলে পা ছোঁয়াননি তিনি। তবে ইকার্দি আগের ম্যাচে চোট পাওয়ায় রেইমসের বিরুদ্ধে মেসির মাঠে নামার সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল। সেই মতো রবিবার রাতে হওয়া ম্যাচে প্রথমবার ফরাসি ক্লাবের হয়ে মাঠে নামলেন মেসি। 

এদিন ম্যাচের ৬৬ মিনিটে নেমারের পরিবর্ত হিসেবে মাঠে নামেন লিও মেসি। তিনি মাঠে নামার সঙ্গে সঙ্গেই গোটা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। ম্যাচে যদিও কোনও গোল করতে পারেননি মেসি। এদিন রেইমসের বিরুদ্ধে ২ গোলে জয় পায় পিএসজি। জোড়া গোল করেন এমবাপে। 

উল্লেখ্য, লিওনেল মেসির পিএসজিতে যোগ দেওয়ার পরই তাঁর ৩০ নম্বরের জার্সি কিনতে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। অনেকেই ২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ১৬৫ ইউরো খরচ করে মেসির পিএসজি জার্সি কিনেছেন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ হাজার ৪০০ টাকা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলে দিয়েছে মেসির প্যারিস সাঁ জারমাঁতে আগমন। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের হিসাব রাখে, এরকম একটি সংস্থা জানিয়েছে, মেসি যোগদানের পর মাত্র একদিনে সোশ্যাল মিডিয়ায় ৩০ লক্ষ ফলোয়ার বেড়েছে পিএসজি-র। এর আগে মাঠে না নামলেও এতদিন গ্যালারি থেকে দলের খেলা দেখেছেন মেসি। ২ বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছেন লিও।

উল্লেখ্য, পিএসজিতে কিছুদিন আগেই যোগ দিয়েছেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা সের্জিও র‌্যামোস। দীর্ঘ ১৬ বছর মাদ্রিদে থাকার পর ফরাসি ক্লাবে যোগ দিয়েছেন স্পেনের এই তারকা ডিফেন্ডার। 

সেরা শিরোনাম

Indian Cricket Team: বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
PM Modi: 'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
Punam Raut Retirement: এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
Jasprit Bumrah: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget