এক্সপ্লোর

Messi on World Cup 2026: ২০২৬ বিশ্বকাপে খেলবেন? নিজেই জানালেন মেসি

Lionel Messi: মেসি গত বছর বিশ্বকাপের আগেই জানিয়েছিলেন যে কাতারেই তিনি শেষবার বিশ্বকাপে মাঠে নামবেন। তবে বিশ্বজয়ের পর তিনি নিজের মত বদলে আর্জেন্তিনার হয়ে খেলা চালিয়ে যাওয়ার আভাস দেন।

বুয়েনস আইরেস: কাতারে এক মায়াবী রাতে ফ্রান্সকে পেনাল্টিতে হারিয়ে তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জিতে নিয়েছে আর্জেন্তিনা (Argentina Football Team)। অবশেষে লিওনেল মেসির (Lionel Messi) স্বপ্নপূরণ হয়েছে। তবে মেসির স্বপ্নপূরণ হলেও, তিনি আর্জেন্তিনার হয়ে আপাতত খেলা চালিয়ে যাওয়ারই ইচ্ছাপ্রকাশ করেছেন। এরপর স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন জাগছে, তাহলে মেসিকে কি পরবর্তী বিশ্বকাপেও (FIFA World Cup 2026) লা আলবিসেলেস্তের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে? এই নিয়ে মুখ খুললেন স্বয়ং আর্জেন্তাইন তারকাই।

পরের বিশ্বকাপেও মেসি?

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মেসি বলেন, 'আমার যা বয়স, তাতে ২০২৬ সাল পর্যন্ত খেলা চালিয়ে যাওয়াটা বেশ কঠিনই হবে। আমি ফুটবল খেলতে ভীষণই ভালবাসি। যতক্ষণ পর্যন্ত আমার শরীর স্বাস্থ্য ভাল থাকছে এবং আমি বিষয়টা উপভোগ করছি, ততদিন আমি খেলা চালিয়ে যাব। পরের বিশ্বকাপ তো এখনও অনেকটা দেরি। সবটাই আমি কেমন খেলছি, আমার কেরিয়ার ঠিক কোথায় দাঁড়িয়ে, তার ওপর নির্ভরশীল।'

বর্তমানে মেসির বয়স ৩৫। এ বছরের ২৪ জুনই তিনি ৩৬-এ পা দেবেন। পরের বিশ্বকাপের সময় মেসির বয়স ৩৯ পার করবে। প্রসঙ্গত. মেসি গত বছর বিশ্বকাপের আগেই জানিয়েছিলেন যে কাতারেই তিনি শেষবার বিশ্বকাপে মাঠে নামবেন। তবে বিশ্বজয়ের পর তিনি নিজের মত বদলে আর্জেন্তিনার হয়ে খেলা চালিয়ে যাওয়ার আভাস দেন। আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনিও (Lionel Scaloni) মেসিকে আরকেটি বিশ্বকাপ খেলার অনুরোধ করেছেন।

স্কালোনির মতামত

স্কালোনি বলেন, 'আমার মনে হয় মেসি পরের বিশ্বকাপেও খেলতে পারবেন। যদি ও ঠিক কী চায় এবং এই সময়কালে কী হচ্ছে না হচ্ছে, তার ওপরই সবকিছু নির্ভর করবে। তবে যাই হয়ে যাক, ওর জন্য দরজা সবসময় খোলা থাকবে। ও আপাতত খুশি খুশিই মাঠে নামছে এবং এটা আমাদের জন্য দারুণ সুখবর।' মেসি ইতিমধ্যেই লোথার ম্যাথেয়াসকে পিছনে ফেলে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচে খেলার কৃতিত্ব নিজের নামে করেছেন। পরবর্তী বিশ্বকাপে খেললে তাঁর সামনে বিশ্বকাপে সর্বকালের সর্বাধিক গোলদাতা হওয়ারও সুযোগ রয়েছে। বর্তমানে তিনি বিশ্বকাপের সর্বাধিক গোলদাতা মিরোস্লাভ ক্লোজের থেকে তিন কম ১৩ গোল করেছেন। সাত বারের ব্যালন ডি'অর বিজেতা শেষমেশ কী সিদ্ধান্ত নেন, সেটা সময়ই বলবে।

আরও পড়ুন: দলের ভাগ্য ফেরাতে সমর্থকদের পাশে দাঁড়ানোর অনুরোধ ইস্টবেঙ্গল কোচ কনস্ট্যান্টাইনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget