এক্সপ্লোর

Lionel Messi: মেসির ম্যাজিক গোল, লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি

Inter Miami: ৬ ম্যাচে মেসির পাশে লেখা হয়ে গেল ৯টি গোল। এই অল্প সময়ের মধ্যেই ইন্টার মায়ামির তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও হয়ে গিয়েছেন তিনি।

মায়ামি: মার্কিন মুলুকে লিওনেল মেসির (Lionel Messi) স্বপ্নের দৌড় চলছে। লিগস কাপের ফাইনালে অনবদ্য গোল করলেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁর ম্যাজিক গোলে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়ে লিগস কাপের ফাইনালে পৌঁছে গেল ইন্টার মায়ামি (Inter Miami)।

ম্যাচের শুরু থেকেই ছিল ইন্টার মায়ামির দাপট। কিক অফের ৩ মিনিটের মাথায় জোসেফ মার্তিনেজ়ের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। এরপর ১৯ মিনিটের মাথায় অবিশ্বাস্য গোল মেসির। কার্যত একক দক্ষতায় বল-সহ দৌড়ে ৩০ গজ দূর থেকে বাঁ পায়ের মাটি ঘেঁষা শটে গোল করেন মেসি। 

সেই গোলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সমর্থকেরা বলাবলি করতে শুরু করেন, মেসি জীবনের সেরা ছন্দে রয়েছেন। পরের বিশ্বকাপে তাঁর খেলা উচিত বলে দাবিও ক্রমশ জোরাল হচ্ছে।

ইন্টার মায়ামিতে যোগ দেওয়া ইস্তক মাঠে ফুল ফোটাচ্ছেন মেসি। মার্কিন মুলুকে তাঁর গোল-উৎসব চলছে। লিগস কাপের সেমিফাইনালেও মেসির দাপট অব্যাহত। ফিলাডেলফিয়া ইউনিয়নকে তাদেরই ঘরের মাঠে দুরমুশ করলেন মেসিরা। ৪-১ গোলে ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল ইন্টার মায়ামি। ৬ ম্যাচে মেসির পাশে লেখা হয়ে গেল ৯টি গোল। এই অল্প সময়ের মধ্যেই ইন্টার মায়ামির তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও হয়ে গিয়েছেন তিনি।                             

 

 

ভারতীয় সময় বুধবার সকালের ম্যাচে প্রথমার্ধেই মেসিদের জয় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। মার্তিনেজ, মেসি এবং জর্ডি আলবার গোলে ৩-০ এগিয়ে যায় ইন্টার মায়ামি। ফিলাডেলফিয়ার আলেজান্দ্রে বেদোয়া একটি গোল শোধ করলেও ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। ম্যাচের ৮৪ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন দাভিদ রুইজ।                            

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget