এক্সপ্লোর

Lionel Messi Covid Positive: করোনা আক্রান্ত মেসি, জানাল প্যারিস সঁ জরমঁ

PSG News: করোনা আক্রান্ত হলেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর ক্লাব প্যারিস সঁ জরমঁ থেকে বিবৃতি দিয়ে জানানো হল, মেসির পাশাপাশি আরও তিন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন।

প্যারিস: করোনা আক্রান্ত হলেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর ক্লাব প্যারিস সঁ জরমঁ থেকে বিবৃতি দিয়ে জানানো হল, মেসির পাশাপাশি আরও তিন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন।

প্যারিস সঁ জরমঁ-র (PSG) এই তারকা বড়দিনের ছুটি কাটাতে আর্জেন্তিনা গিয়েছিলেন। সেখান থেকে গত শনিবার প্যারিসে ফেরার পরেই এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন 'এল এম টেন'। শনিবার প্যারিসে ফিরে আসার পর থেকেই জ্বরে ভুগছিলেন মেসি। দ্রুত তাঁর আরটি-পিসিআর টেস্ট করানো হয়। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। পিএসজি-র তরফ থেকে মেসির ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছে। এই মুহূর্তে বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন এই তারকা স্ট্রাইকার।

পিএসজি-র তরফে জানানো হয়েছে, মেসি ছাড়া বাকি যে তিন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন, তাঁরা হলেন বেরনাট, সার্জিয়ো রিকো এবং নাথান বিটুমাজালা। সোমবার ফরাসি কাপে পিএসজি-র খেলা রয়েছে। চার ফুটবলার ছাড়াও পিএসজি দলের আরও এক সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর নাম এখনও অবধি জানানো হয়নি। শনিবার রাতেই তাঁরা করোনা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সেই সময় পিএসজি-র তরফে কারও নাম বলা হয়নি। রবিবার জানা যায় করোনা আক্রান্ত হয়েছেন আর্জেন্তিনার তারকা ফুটবলার।

লিওনেল মেসি এবং তাঁর তিন সতীর্থ করোনা আক্রান্ত হওয়ায় সোমবার (৩ ডিসেম্বর) ভানেসের বিরুদ্ধে কুপ দে ফ্রান্সের ম্যাচে খেলতে পারবেন না। নেমারও নিজের চোট সারিয়ে না উঠায় ভানেস তো বটেই, তার পরের ম্যাচে লিয়ঁর বিরুদ্ধেও মাঠে নামতে পারবেন না। তিনি বর্তমানে ব্রাজিলে রয়েছেন। সেখানেই রিহ্যাব চলছে তাঁর।

আরও পড়ুন: ভারতীয় দলের ছায়া, তিন ফর্ম্যাটের জন্য দুজন আলাদা অধিনায়ক বাছার পথে সিএবি

বার্সেলোনা থেকে প্যারিসে আসার পরে সময়টা মোটেও ভাল যাচ্ছে না আর্জেন্তিনার মহাতারকা মেসির। ফরাসি লিগে প্যারিস সাঁ জরমঁ-র হয়ে মাত্র একটি গোল করেছেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটি গোল রয়েছে তাঁর নামের পাশে। এবার ছুটিতে মেসি সপরিবার আর্জেন্তিনায় গিয়েছিলেন। কয়েকদিন আগে মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেলার গানের তালে তালে নাচার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছুটি কাটিয়ে ফ্রান্সে ফেরার পরই বিশ্বফুটবল খবর পেল, করোনা আক্রান্ত মেসি। 

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget