এক্সপ্লোর

Lionel Messi: ইন্টার মায়ামির জার্সিতে প্রকাশ্যে এলেন মেসি, বিশেষ বার্তায় স্বাগত জানালেন বেকহ্যাম

Inter Miami: লিওনেল মেসিকে ইন্টার মায়ামিতে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দলের অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যাম।

মায়ামি: আসন্ন মরশুমে লিওনেল মেসি (Lionel Messi) ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে আগেই সই করেছিলেন। তবে শনিবারই ইন্টার মায়ামির জার্সি গায়ে প্রথমবার লিওনেল মেসি প্রকাশ্যে এলেন। আর্জেন্তাইন কিংবদন্তিকে স্বাগতও জানালেন ইন্টার মায়ামির (Inter Miami) অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যাম (David Beckham)।

অতীতে তরুণ লিওনেল মেসির বার্সেলোনায় থাকাকালীন এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের হয়ে তাঁর বিরুদ্ধে মাঠে নেমেছেন বেকহ্যাম। তবে এবার তাঁর দলের হয়েই মাঠ কাঁপাবেন মেসি। স্বাভাবিকভাবেই বিশ্বজয়ী আর্জেন্তাইন তাঁর দলে যোগ দেওয়ায় উচ্ছ্বসিত বেকহ্যাম। মেসিকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। বেকহ্যাম লেখেন, 'আমাদের গল্পের পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে। ১০ বছর আগে আমি যখন এই সফরটা শুরু করেছিলাম, তখন আমার স্বপ্ন ছিল বিশ্বের সেরা খেলোয়াড়দের মায়ামিতে নিয়ে আসব। আমি যেমন এলএ গ্যালাক্সিতে যোগ দিয়ে এই দেশে ফুটবলের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্য নিয়ে এসেছিলাম, সেই লক্ষ্য নিয়ে আমাদের প্রিয় খেলাকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে থাকা খেলোয়াড়দের নেব। আজ সেই স্বপ্নপূরণ হল।'

তিনি আরও যোগ করেন, 'লিওর মতো একজন খেলোয়াড় আমাদের দলে যোগ দিচ্ছেন। এর থেকে অত্যাধিক গর্বের আক কীই বা হতে পারে। আমি খেলোয়াড়ের পাশাপাশি একজন ভাল মানুষ, একজন বন্ধু এবং তাঁর সুন্দর পরিবারকেও ইন্টার মায়ামির পরিবারে স্বাগত জানাচ্ছি।।' মেসির পাশাপাশি সার্জিও বুস্কেতসকেও আসন্ন মরশুমে ইন্টার মায়ামির জার্সিতেই খেলতে দেখা যাবে। দুই তারকা ইন্টার মায়ামিতে নতুন মরশুমে নিজেদের প্রাক্তন কোচের অধীনেই ফের একবার খেলতে চলেছেন। ডেভিড বেকহ্যামের মালিকাধীন ইন্টার মায়ামির দায়িত্ব তুলে দিল প্রাক্তন বার্সেলোনা কোচ জেরার্ডো (তাতা) মার্টিনোর (Gerardo Martino) হাতে।

নতুন ক্লাবের দায়িত্ব হাতে নিয়ে উচ্ছ্বসিত তাতা বলেন, 'ইন্টার মায়ামির মতো বড় একটা ক্লাবে যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। একত্রিতভাবে আমরা দারুণ কিছু করতে পারি বলে আমার বিশ্বাস। ওই অঞ্চলের বাকিদের চ্যালেঞ্জ জানানোর জন্য ক্লাবের যথেষ্ট ভাল পরিকাঠামো রয়েছে। আমি বিশ্বাস করি সকলের দায়বদ্ধতা এবং কঠোর পরিশ্রমের দ্বারা আমরা সাফল্য পাবই।' তবে এখনও সব কাগজ হাতে না পাওয়ায় তাতা সরকারিভাবে দায়িত্ব নিতে পারেননি। তাই অস্টিনের বিরুদ্ধে ইন্টার মায়ামির ম্যাচ স্ট্যান্ডে বসেই দেখতে হবে তাঁকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বর্ষার মরশুমে বিভিন্ন সংক্রমণ থেকে দূরে থাকার জন্য প্রতিদিনের জীবনে মেনে চলুন সহজ কিছু নিয়ম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget