এক্সপ্লোর

Live: ৫৫ রানে আউট বিরাট, ইডেনে চাপে ভারত

কলকাতা: ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে বড় রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে চাপে ভারত। শুরুতে অজিঙ্ক রাহানে (১) ও লোকেশ রাহুলের (১১) উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে বিরাট কোহলি (৫৫) ও যুবরাজ সিংহের হাত ধরে ঘুরে দাঁড়ায় ভারত। কিন্তু বিরাট ফিরে যাওয়ায় ফের চাপে পড়ে গিয়েছে ভারত। ২১ ওভারের শেষে ভারতের রান ৩ উইকেটে ১০৭। এখন যুবরাজের (২৯) সঙ্গে ব্যাট করছেন মহেন্দ্র সিংহ ধোনি (০)। এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানই কটকে দ্বিতীয় ম্যাচে ভারতকে অসাধারণ জয় এনে দিয়েছিলেন। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার জন্য যুবি-মাহি জুটির দিকেই তাকিয়ে ভারতীয় দল। ইডেনে নিয়মরক্ষার ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩২১ রান করেছে ইংল্যান্ড। বড় রান করেছেন ওপেনার জেসন রয় (৬৫), জনি বেয়ারস্টো (৫৬) ও বেন স্টোকস (৫৭ অপরাজিত)। ভারতের হয়ে হার্দিক পাণ্ড্য ৪৯ রানে ৩ উইকেট এবং রবীন্দ্র জাডেজা ৬২ রানে ২ উইকেট নেন। এদিন টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক বিরাট। এই ম্যাচে ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। চোটের জন্য দলের বাইরে বাঁ হাতি ওপেনার শিখর ধবন। তাঁর বদলে খেলছেন রাহানে। প্রথম দুটি ম্যাচের মতোই এদিনও ভারতের বোলাররা ভাল পারফরম্যান্স দেখাতে পারলেন না। ফলে ইংল্যান্ড তিনশোর বেশি রান তুলে ফেলল। গত দুটি ম্যাচে ভারতের ব্যাটিং লাইনআপের যা পারফরম্যান্স, তাতে অবশ্য ইডেনেও বিরাটরা বড় রান তুলে জয় পাবেন বলেই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। ইডেনে শেষবার ভারত তিনশোর বেশি রান তাড়া করেছিল ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই ম্যাচে শতরান করেছিলেন বিরাট ও গৌতম গম্ভীর। সেটাই ছিল একদিনের ম্যাচে বিরাটের প্রথম শতরান। আজও তাঁর কাছ থেকে একটি অসাধারণ ইনিংসের আশায় ছিলেন দর্শকরা। অর্ধশতরান করে সেই স্বপ্ন দেখাচ্ছিলেন বিরাট। কিন্তু বেন স্টোকসের বলে জোশ বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন বিরাট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?

ভিডিও

Dharmatala NEET Protest: কীভাবে পুলিশের উপর হামলা? পুনর্নির্মাণে ৫ অভিযুক্তকে খালি পায়ে ঘোরাল পুলিশ
TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget