এক্সপ্লোর

Ricky Ponting : একা হাতে ভেঙেছিলেন কোটি কোটি ভারতীয়র স্বপ্ন, ফিরে দেখা ২০০৩ বিশ্বকাপ ফাইনালের পন্টিং ক্লাসিক

Ostader Maar : ফাইনালের মঞ্চে ভারত ব্যর্থ হয়েছিল বলাটা তাই ভুল হবে, বরং বলা ভাল রিকি পন্টিংয়ের ওস্তাদের মারে সেই দিনটা ও বিশ্বকাপ ট্রফিটা গিয়েছিল অস্ট্রেলিয়ার দখলে।

কলকাতা : ফিরে দেখার পাতা সবসময় কি শুধু সুখ-স্মৃতিই বয়ে আনে? স্বপ্নভঙ্গের হতাশা, কষ্ট, ব্যর্থতাও সেখানে কোথাও গিয়ে একই রকমভাবেই হয়তো জায়গা করে নিয়ে বসে থাকে। কিছু ক্ষেত্রে ব্যর্থতা স্বীকার করে নিয়ে ভুল-ভ্রান্তির ময়নাতদন্ত ও প্রতিপক্ষের শ্রেষ্টত্বকে কুর্নিশ করাই হয়তো শ্রেয়।

১৯৮৩ সালে বিশ্বজয়ের পর ক্রিকেটে বিশ্বসেরা হতে ভারতের সময় লেগেছিল পাক্কা ২৮ বছর। ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির ভারত আসমুদ্রহিমাচলকে উপহার দিয়েছিল একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার স্বাদ। কিন্তু ঠোঁটে ট্রফির ছোঁয়ার মতো মুহূর্ত তৈরি হয়েছিল তার বছর আটেক আগেই। ২০০৩ বিশ্বকাপ (2003 World Cup)। দক্ষিণ আফ্রিকা। বঙ্গসন্তান তথা বর্তমান ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নেতৃত্বাধীন মেন ইন ব্লু।

২০০৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে কার্যত হতাশার ঝুলি উপুড় হয়ে এসে পড়েছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ওপরে। ফাইনালের মঞ্চে ভারতীয় পেসারদের ব্যর্থতা, বড় রান তাড়া করতে নেমে ব্যাটারদের প্রয়োজনীয় ছন্দে নিজেদের না মেলে ধরার মতো একাধিক কারণ ছিল। কিন্তু সেদিনের সেই ম্যাচে আসলে পার্থক্যটা গড়ে দিয়েছিলেন একজন। ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার ফের একবার বিশ্বসেরা হওয়ার রাস্তা তৈরি করে দিয়েছিলেন তাদের অধিনায়ক। রিকি পন্টিং (Ricky Ponting)।

এবারে ফিরে দেখা যে সুখ স্মৃতি নয়, সেই উল্লেখ তাই শুরুতেই ছিল। বরং এবারের ফিরে দেখা ব্যর্থতা স্বীকার করে নিয়ে ক্লাসিক এক ইনিংসকে, এক ব্যাটারকে, এক ক্রিকেটে অতি শক্তিশালী দলকে কুর্নিশ জানানোর। সঙ্গে মনে করিয়ে দেওয়া, আমরাও ক্রিকেটে বিশ্বসেরা হতে পারি এই বোধটা তৈরি করে দেওয়ার হোঁচট পর্বে ফিরে দেখা।

২০০৩ সালের প্রতিযোগিতায় ফাইনালে ওঠার পথে একটা মাত্র ম্যাচে হেরেছিল ভারত (India)। সেটাও ছিল অস্ট্রেলিয়ারই বিরুদ্ধে। টসে জিতে তাই প্রতিপক্ষকে বার্তা দিতে তাদের ব্যাটিং করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়। তবে তৎকালীন তরুণ তুর্কি জাহির খান বা অভিজ্ঞ জাভাগাল শ্রীনাথ কেউই ফাইনালের মঞ্চে সেভাবে দাগ কাটতে পারেননি। অস্ট্রেলিয়ার (Australia) দুই মারকুটে ওপেনার অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেডেন ঝোড়ো শুরুটা করে দিয়ে গিয়েছিলেন। তারপরের মঞ্চটা জুড়ে শুধু পন্টিং ম্যাজিক।

১২১ বলে ৪ টি বাউন্ডারি ও ৮ টি ওভার বাউন্ডারির সাহায্যে অপরাজিত ১৪০ রানের ক্লাসিক ইনিংস উপহার দিয়েছিলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়া খাড়া করেছিল ৩৫৯ রানের বিশাল স্কোর। জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্ন থেকে ব্যাটারদের পাল্টা জবাবে যতই ঘাটতি থাক। যে কোনও ক্রিকেটপ্রেমীই জানেন, ফাইনালের মঞ্চে এরকম দাপুটে ইনিংসে বিশাল স্কোর খাড়া করার পর মানসিকভাবে কার্যত এভারেস্টের সামনে ভারতীয় ব্যাটারদের দাঁড় করিয়ে দিয়ে তাদের ইনিংস শেষেই বিশ্বকাপ কার্যত পাকা করে ফেলেছিল অজিরা। তারপর গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি সমৃদ্ধ অস্ট্রেলিয়ান পেস আক্রমণ রিকি পন্টিংয়ের হাতে তৎকালীন অস্ট্রেলিয়ার তৃতীয় বিশ্বকাপ তুলে নিতে বাকি সাহায্য করে দিয়েছিল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ricky Ponting AO (@rickyponting)

ফাইনালের মঞ্চে ভারত ব্যর্থ হয়েছিল বলাটা তাই ভুল হবে, বরং বলা ভাল রিকি পন্টিংয়ের ওস্তাদের মারে সেই দিনটা ও বিশ্বকাপ ট্রফিটা গিয়েছিল অস্ট্রেলিয়ার দখলে।

আরও পড়ুন- ঝড়ের তাণ্ডব ইডেনজুড়ে, প্লে-অফের প্রাক্কালে ছুটে এলেন মহারাজ

সেরা শিরোনাম

Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget