এক্সপ্লোর

MS Dhoni Practice: আইপিএলের প্রস্তুতি শুরু? রাঁচি স্টেডিয়ামের ইন্ডোরে অনুশীলনরত ধোনির ভিডিও ভাইরাল

MS Dhoni: কোনওরকম ঘরোয়া টুর্নামেন্টেও আর খেলেন না মহেন্দ্র সিংহ ধোনি। কেবলমাত্র আইপিএলে তাঁকে খেলতে দেখা যায়। নিজের ফিটনেস ধরে রাখতেই কি অনুশীলন নেমে পড়লেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

রাঁচি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর বেশ খানিকটা সময় কেটে গিয়েছে। কোনওরকম ঘরোয়া টুর্নামেন্টেও আর খেলেন না মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। কেবলমাত্র আইপিএলে (IPL) তাঁকে খেলতে দেখা যায়। সাম্প্রতিক সময়ে তাঁর আইপিএল থেকে অবসর নিয়ে কম জল্পনা শোনা যায়নি। তবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সেই বিষয়ে এখনও অবধি স্পষ্টভাবে কিছুই বলেননি।

ইন্ডোরে ধোনির অনুশীলন

আইপিএল শুরু হতে এখনও অনেকটা সময় বাকি। তবে ধোনি আর কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলায় ফিটনেস নিয়ে একটা প্রশ্নচিহ্ন মাঝমধ্যেই উঠে। সম্ভবত নিজের ফিটনেস ধরে রাখতেই ব্যাট হাতে নেমে পড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। প্রাক্তন ভারতীয় বিশ্বজয়ী অধিনায়ককে আজ শুক্রবার (১৪ অক্টোবর) রাঁচিতে ঘরের মাঠে অনুশীলন করতে দেখা যায়। রাঁচির জএসসিএ স্টেডিয়ামের ইন্ডোর ব্যাট হাতে মহেন্দ্র সিংহ ধোনির অনুশীলন করার ভিডিও সামনে এসেছে। স্বাভাবিকভাবেই এই ভিডিও সামনে আসার পর কয়েক মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

 

 

ধোনিকে নিশানা

ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ঈশ্বর পাণ্ডে (Ishwar Pandey)। আর অবসরের পরই এবার মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) দিকে নিশানা করছেন ডানহাতি তারকা পেসার। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জার্সিতে ৭৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ঈশ্বর পাণ্ডে আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতেও খেলেছেন। সেখানেই ধোনির নেতৃত্বে খেলেছেন তিনি। 

এক সাক্ষাৎকারে এই পেসার বলেন, ''ধোনি যদি আমাকে সুযোগ দিতেন, তবে হয়ত আমার কেরিয়ার অন্যরকমও হতে পারত। সেই সময় আমার ২৩-২৪ বছর বয়স ছিল। আমার ফিটনেসও দুর্দান্ত ছিল। যদি সেই সময় ভারতের হয়ে খেলার সুযোগ পেতাম, তবে হয়ত আমার কেরিয়ার অন্যরকমও হতে পারত।'' ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ২০১৩/১৪-য় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন। তারপরে এশিয়া কাপ স্কোয়াডেও রাখা হয়েছিল তারকাকে। কিন্তু শেষ পর্যন্ত জাতীয় দলে শিকে ছেড়েনি। 

নিজের ইনস্টাগ্রাম পোস্টে ঈশ্বর পাণ্ডে লিখেছেন, ''আধুনিক ক্রিকেটের গ্রেট বিরাট কোহলি, এমএস ধোনি, সুরেশ রায়না, যুবরাজ সিং, ঈশান্ত শর্মা, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমারদের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করা দারুণ অভিজ্ঞতা হয়ে রইল। কিংবদন্তি সচিন স্যারের বিরুদ্ধে খেলাটাও অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মত ঘটনা। শৈশব থেকে ওঁকে দেখে অনুপ্রাণিত হয়েছি। ক্রিকেট আমার কাছে সবকিছু। কোনওভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারলে ভাল লাগবে। আমার সমস্ত ফ্যান এবং শুভানুকাঙ্খীদের ধন্যবাদ জানাতে চাই। এভাবেই আমাকে ভালবেসে সমর্থন করে যান আপনারা। সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব।''

আরও পড়ুন: বিশ্বকাপে বুমরার বদলি কে, জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

সেরা শিরোনাম

Ryan Rickelton: প্ল্যাকার্ডে লেখা 'তোমার মা কি সিঙ্গল?', কী জবাব দিলেন প্রোটিয়া তারকা?
প্ল্যাকার্ডে লেখা 'তোমার মা কি সিঙ্গল?', কী জবাব দিলেন প্রোটিয়া তারকা?
IND vs NZ: চতুর্থ টি-টোয়েন্টি হেরে বোলারদেরই দায়ী করলেন শ্রেয়স, কী বলছেন ভারত অধিনায়ক?
চতুর্থ টি-টোয়েন্টি হেরে বোলারদেরই দায়ী করলেন শ্রেয়স, কী বলছেন ভারত অধিনায়ক?
Rashid Khan-Azmatullah Omarzai: আফগানিস্তানের ঐতিহাসিক রাত, একই ম্যাচে ব্যাটে ওমরজ়াই, বলে রশিদ খান গড়লেন বিশ্বরেকর্ড
আফগানিস্তানের ঐতিহাসিক রাত, একই ম্যাচে ব্যাটে ওমরজ়াই, বলে রশিদ খান গড়লেন বিশ্বরেকর্ড
Mandhana on Dhoni: মান্ধানাদের বিশ্বজয়ের পরে ভারতীয় মহিলা দলকে কীভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন ধোনি? ফাঁস করলেন স্মৃতি
মান্ধানাদের বিশ্বজয়ের পরে ভারতীয় মহিলা দলকে কীভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন ধোনি? ফাঁস করলেন স্মৃতি

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget