এক্সপ্লোর

Mamata Banerjee: কিশোর ভারতী স্টেডিয়ামে হবে লা লিগার অ্যাকাডেমি, বার্সেলোনা থেকে ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রীর

Kishore Bharati Stadium: ইতিমধ্যেই পরিকাঠামোগত দিক থেকে খানিকটা উন্নত হওয়ায় কিশোর ভারতী স্টেডিয়ামকে লা লিগার অ্যাকাডেমি গড়ার জন্য বেছে নিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

বার্সেলোনা: মূলত বাংলায় লগ্নি টানতেই ১১ দিনের স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। তবে শিল্পের পাশাপাশি খেলাধুলো বিশেষত ফুটবলের উন্নতি সাধনেও তৎপর মুখ্যমন্ত্রী। সেই মর্মে ইতিমধ্যেই লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষরও করেছেন তিনি। সেই চুক্তি অনুযায়ী বাংলায় অ্যাকাডেমি গড়বে লা লিগা (La Liga) কর্তৃপক্ষ। তবে ঠিক কোথায় সেই অ্যাকাডেমি গড়া হবে, তা জানানো হয়নি। আজ লা লিগার অ্যাকাডেমি গড়ার জন্য স্থান ঘোষণা করে দিলেন মমতা। 

মাদ্রিদ সফর শেষে আজ আরেক প্রসিদ্ধ ফুটবল শহর বার্সেলোনায় গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই সকলের উদ্দেশে তিনি জানান যে লা লিগার অ্যাকাডেমি গড়ার জন্য কিশোর ভারতী স্টেডিয়ামই (Kishore Bharati Stadium) কর্তৃপক্ষের হাতে তুলে দিতে চলেছেন তিনি। মমতা বলেন, 'বিশ্বের সেরা সংগঠন এবং জনপ্রিয়তম লিগ লা লিগার সঙ্গে দিনকয়েক আগেই আমরা চুক্তি স্বাক্ষর করেছি। ওদের পেশাদারিত্ব নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না। লা লিগা কর্তৃপক্ষ বাংলায় অ্যাকাডেমি গড়তে আগ্রহ দেখিয়েছিলেন। দুই দিন আগেই এই বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছিল। ওরা জমি পেলেই কলকাতায় অ্যাকাডেমি গড়ার কাজ শুরু করে দেবে বলেই জানিয়েছিল। আজ আমি এখান থেকেই ঘোষণা করছি, যে ওদের অ্যাকাডেমি গড়ার জন্য সমস্ত সুযোগ সুবিধাসহ বাংলার একটা গোটা স্টেডিয়াম দেব আমরা। আমার বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছে দিন। যত শীঘ্র সম্ভব কলকাতায় এসে অ্যাকাডেমি গড়ার কাজ শুরু করে দিন। কিশোর ভারতী স্টেডিয়ামটা আমি এর জন্য দিয়ে দিচ্ছি।'

কেন কিশোর ভারতীকেই এর জন্য বেছে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী? সেই ব্যাখা দিয়ে মমতা জানান, 'কিশোর ভারতী স্টেডিয়াম তো ইতিমধ্যেই পরিকাঠামোগতভাবে যথেষ্ট উন্নত। এই গোটা প্রক্রিয়ায় আমি খুবই খুশি।' খুদে বয়স থেকেই সঠিক প্রশিক্ষণ পেলে বাংলা থেকেও মেসি, রোনাল্ডো বের হতে পারে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। 'গোড়া থেকে শিশুদের প্রতিভা চিনতে পারলে, সঠিক প্রশিক্ষণ দিতে পারলে আরও একজন রোনাল্ডো, আরও একজন মেসি তৈরি হতেই পারে। ফুটবল আমাদের রক্তে রয়েছে। দেশের সাংস্কৃতিক রাজধানী বাংলা। ফুটবলের রাজধানীও বাংলা।' মনে করেন মমতা বন্দোপাধ্যায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ‘ভারত থেকে এসেছি’, জগিংয়ের ফাঁকে মাদ্রিদে স্থানীয়দের সঙ্গেও আলাপচারিতা মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget