এক্সপ্লোর

Mamata on Wrestlers Protest: রাজনৈতিক রঙ না দেখে ন্যায়বিচারের ডাক, কুস্তিগীরদের পাশে দাঁড়ালেন মমতা

Wrestlers Protest: দেশের কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন সাতজন মহিলা কুস্তিগীর।

কলকাতা: দেশের মহিলা কুস্তিগীরদের আন্দোলন (Wrestlers Protest) সাম্প্রতিক সময়ে আলোড়ন ফেলে দিয়েছে। দেশের কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন সাতজন মহিলা কুস্তিগীর। যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভেও বসেছেন তারা। সেখানে কুস্তিগীরদের পাশে এসে দাঁড়িয়েছেন ভিনেশ ফোগাত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো তারকা কুস্তিগীররা।

এবার আন্দোলনরত কুস্তিগীরদের সমর্থনে তাঁদের পাশে থাকার ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লেখেন, 'আমাদের সকলের আন্দোলনরত কুস্তিগীরদের পাশে থাকা উচিত। ওরা সকলে সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে তুলেছে। আমাদের ক্রীড়াবিদরা আমাদের দেশের গর্ব। ওরা প্রত্যেকেই চ্যাম্পিয়ন। যে দোষ করেছে, সে যে কোনও রাজনৈতিক দলেরই হোক না কেন, তার শাস্তি পাওয়া উচিত। ন্যায়বিচার হওয়া উচিত। সত্যির জয় হবেই।'

 

আরও পড়ুন: গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?

শুধু মমতা বন্দোপাধ্যায়ই নন, কুস্তিগীরদের পাশে থাকার ডাক দিয়েছেন নীরজ চোপড়া, কপিল দেবের মতো জনৈক ক্রীড়াবিদরাও। নীরজ নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'টোকিও অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ বার্তা দিয়েছেন, ''এটা খুবই স্পর্শকাতর বিষয়। নমনীয়তা এবং কোনওরকম পক্ষপাতদুষ্ট না হয়ে স্বচ্ছতার সঙ্গেই বিষয়টি দেখা উচিত। সংস্থার উচিত, দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করা এবং ন্যায়বিচার করা।' ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব তাঁর সোশ্য়াল মিডিয়ায় স্ট্যাটাসে একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'তাঁরা কি কখনও সুবিচার পাবেন?'

উল্লেখ্য, সর্বভারতীয় রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংহয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয় যে তাঁরা এফআইয়ার দায়ের করার জন্য প্রস্তুত। পাঁচদিন ধরে বারবার পুলিশে অভিযোগ জানিয়ে এসেছিলেন ফেডারেশনের ৭ জন মহিলা কুস্তিগীর। কিন্তু তাতে প্রাথমিকভাবে কর্ণপাত না করলেও, অবশেষে নত হতে হল পুলিশকে। তবে নয়াদিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের প্রতিবাদ সভা অব্যাহত। সেখানেই তাঁরা রাত্রিযাপনও করছেন।

আরও পড়ুন: পেলেকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ, অভিধানে জায়গা পেলেন কিংবদন্তি ফুটবলার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
FIFA World Cup 2026: রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
ICC Rankings: শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget