এক্সপ্লোর

Manchester City: সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি

UEFA Super Cup: গত মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চেও সেভিয়াকে হারিয়ে দিয়েছিল ম্যান সিটি। এবার সুপার কাপেও সেভিয়াকে হারিয়েই ইতিহাস গড়ল পেপ গুয়ার্দিওয়ালার দল।

এথেন্স: উয়েফা সুপার কাপ (Uefa Super Cup 2023) চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। সেভিয়ার বিরুদ্ধে পেনাল্টি শ্যুট আউটে জয় ছিনিয়ে নিল পেপ গুয়ার্দিওয়ালার দল। নির্ধারিত সময়ে ১-১ ছিল স্কোরলাইন। কিন্তু সেখান থেকেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পরে খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানেই ৫-৪ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ম্যান সিটি। গ্রিসের রাজধানী এথেন্সে বসেছিল সুপার কাপের আসর। সেখানেই খেতাব জিতে নিল সিটি। এই নিয়ে পরপর ২ বারের সাক্ষাতে ২ বারই সেভিয়াকে হারাল তারা। 

এদিন খেলার ৪ মিনিটের মাথায় সেভিয়ার সামনে সুযোগ চলে এসেছিল প্রথমে গোল করার। আকাঞ্জি মাঝমাঠে বলের দখল হারাতেই দ্রুত সিটির বক্সের দিকে এগিয়ে যান সেভিয়ার ফুটবলাররা। কিন্তু শেষ পর্যন্ত গোল করতে পারেনি সেভিয়া। তবে ম্য়াচে প্রথমে এগিয়ে যায় সেভিয়াই। খেলার ২৫ মিনিটের মাথায় সেভিয়াকে এগিয়ে দেন ইউসেফ এন নেসিরি। প্রথমার্ধে আর কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটের মাথায় কোল পালমারের গোলে ম্যাচে সমতা ফেরায় ম্যাঞ্চেস্টার সিটি। এরপর ২ দলই একে অপরের দিকে আক্রমণ বাড়ালেও আর কেউই গোল করতে পারেনি। 

খেলা টাইব্রেকারে গড়ালে ম্যান সিটির হয়ে গোল করেন আর্লিং হলান্ড, জুলিয়ান আলভারেজ, মাতেও কোভাচিচ, জ্যাক গ্রিলিশ ও ক্যাপ্টেন কাইল ওয়াকার। সেভিয়ার হয়ে গোল করেন লুকাস, রাফা মির, ইভান রাকিতিচ এবং গঞ্জালো মন্ট্রিয়েল। তবে গুলেদি জালে বল জড়াতে ব্যর্থ হন। এই নিয়ে পেপ গুয়ার্দিওয়ালার কোচিংয়ে গত ৭ বছরে মোট ১৫টি ট্রফি ঘরে তুলল সিটি। স্প্যানিশ কোচের সুপার কাপ জয় অবশ্য এই প্রথম নয়। এর আগে ২০১৩ সালে বায়ার্নের কোচ হিসেবে ও বার্সার কোচ হিসেবে ২০০৯ ও ২০১১ সালে সুপার কাপ জিতেছিলেন গুয়ার্দিওয়ালা। 

ইউরোপ সেরার দৌড়ে ব্রুইন, মেসি, হালান্ড

এ মরশুমের শুরুতেই ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। তবে উয়েফার বিচারে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। সদ্যই ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে সেরা খেলোয়াড় (UEFA Player of the Year) হওয়ার দৌড়ে থাকা তিন খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়। সেই তালিতায় আর্জেন্তাইন মহাতারকার সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির দুই তারকা কেভিন দি ব্রুইন (Kevin de Bruyne) এবং আরলিং হালান্ডও (Erling Haaland) রয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget