এক্সপ্লোর

Mary Kom: পাখির চোখ এশিয়ান গেমস, অবসরের আগে অন্তত একটি টুর্নামেন্ট খেলতে আগ্রহী মেরি কম

Mary Kom Injury: গত অগস্টে ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কমের বাঁ-হাটুতে মোচড় লেগে লিগামেন্টই ছিঁড়ে যায়।

নয়াদিল্লি: গত অগস্টে কমনওয়েলথ গেমসের আগেই ট্রায়ালের সময় বাঁ-পায়ে গুরুতর আঘাত পান ভারতের কিংবদন্তি বক্সার মেরি কম (Mary Kom)। তাঁর বাঁ-হাটুতে মোচড় লেগে লিগামেন্টই ছিঁড়ে যায়। তিনি যে নিজের কেরিয়ারের শেষ লগ্নে উপনীত হয়েছেন, সেই বিষয়ে মেরি কম ভালভাবেই অবগত। তবে অবসরের আগে শেষবার একটি টুর্নামেন্টে নামতে আগ্রহী ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন। আপাতত এশিয়ান গেমসই (Asian Games) মেরি কমের পাখির চোখ।

অগস্টে চোট

মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে ভারতীয় দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেরি কম বলেন, 'কমনওয়েলথ গেমসের ট্রায়ালের সময় যেটা ঘটেছিল, তা ভীষণ দুর্ভাগ্যজনক। এই গুরুতর চোটের জেরে আমায় অস্ত্রোপ্রচার পর্যন্ত করাতে হয়। আমি দ্রুতই ফিরতে চাই, কারণ আমার হাতে কেবল এই বছরটাই রয়েছে। পরের বছর আমায় অবসর নিতে বাধ্যই করা হবে। তাই এই আমি অবসরের আগে যে কোনও টুর্নামেন্টে রিঙে নামতে আগ্রহী।'

মেরি কমের স্বপ্ন

নিয়ম অনুযায়ী ৪০ উর্ধ্ব বক্সাররা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। মেরি কম এই বছরের নভেম্বর মাসেই ৪১-এ পা দেবেন। মেরি কমের দাবি তিনি অবসর নিতে বিন্দুমাত্র আগ্রহী নন। তবে তাঁর পক্ষে সেটা এড়ানো সম্ভব নয় জেনেই এশিয়ান গেমসকে পাখির চোখ করে এগোচ্ছেন। 'আমি তো অবসর নিতেই চাই না। পরবর্তী পাঁচ বছর খেলা চালিয়ে যেতে চাই। তবে দুর্ভাগ্যবশত ৪০ উর্ধ্বে আমাদের অংশগ্রহণ করার নিয়ম নেই। এশিয়ান গেমসই আমরা প্রধান লক্ষ্য, আশা করছি তার আগেই ফিট হয়ে যাব। নিজেকে প্রস্তুত করার জন্যও যথেষ্ট সময় পাব। অবসরের আগে এই বছর একবার কোনও প্রতিযোগিতায় নামাটা আমার স্বপ্ন।' দাবি মেরি কমের।

নেতা স্মিথ

গত সপ্তাহেই অস্ট্রেলিয়ান অধিনায়ক (Australia Captain) প্যাট কামিন্সের (Pat Cummins) মা পরলোক গমন করেন। সেই কারণেই আমদাবাদে চতুর্থ টেস্টের জন্য ভারতে না ফিরে দেশেই ছিলেন কামিন্স। আশা করা হচ্ছিল কামিন্স হয়তো ১৭ তারিখ থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজের জন্য দলে ফিরবেন। তবে তেমনটা হচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানিয়ে দেওয়া হল যে কামিন্স ওয়ান ডে সিরিজেও খেলবেন না।

অস্ট্রেলিয়ার তরফে দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানান, 'প্যাট ফিরছে না। ও এই অবস্থায় এখনও দেশেই নিজের পরিবারকে সামাল দিচ্ছে। আমরা সকলেই এই দুঃখের দিনে প্যাট ও তাঁর পরিবারের পাশে রয়েছি।' কামিন্স দ্বিতীয় টেস্ট খেলেই অস্ট্রেলিয়ায় ফিরে যান। তাঁর অনুপস্থিতিতে তৃতীয় ও চতুর্থ টেস্টে স্টিভ স্মিথ (Steve Smith) অজি দলের অধিনায়কত্ব করেন। তিনিই ওয়ান ডে সিরিজেও অস্ট্রেলিয়ান দলকে নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন: পড়তে চলেছে ঢাকে কাঠি, মন-মাথায় ঘুরছে আইপিএল, কী বার্তা দিলেন বিরাট?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget