এক্সপ্লোর

Vinesh Phogat: অবসর ভেঙে কি কুস্তির আঙিনায় ফের ফিরছেন? দেশে ফিরে কী বললেন বিনেশ?

Wrestler Vinesh Phogat: নয়াদিল্লি বিমানবন্দরে নামার পর রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয় বিনেশকে। এবার দেশের ফেরার দু দিনের মধ্যে কুস্তির আঙিনায় ফের প্রত্য়াবর্তনের ভাবনার কথা জানিয়েছেন মহিলা এই কুস্তিগির। 

নয়াদিল্লি: প্য়ারিস অলিম্পিক্সে অল্পের জন্য পদক মিস করেছেন। তাও অলিম্পিক্সের মঞ্চ থেকেই বাতিল হয়ে যেতে হয়েছিল। ৫০ কেজি কুস্তির ফাইনালে পৌঁছেও সোনা জয়ের ম্য়াচের দিনই বাতিল হয়ে যেতে হয় বিনেশকে। ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার জন্য অলিম্পিক্সের মঞ্চ থেকে বাতিল হয়ে যেতে হয়। গতকাল দেশে ফেরেন বিনেশ। নয়াদিল্লি বিমানবন্দরে নামার পর রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয় বিনেশকে। এবার দেশের ফেরার দু দিনের মধ্যে কুস্তির আঙিনায় ফের প্রত্য়াবর্তনের ভাবনার কথা জানিয়েছেন মহিলা এই কুস্তিগির। নিজের গ্রামেও সোনার মেয়ের মতই বরণ করা হয়েছে বিনেশকে। গ্রামে প্রবেশ করতেই তাঁকে আর্থিক পুরস্কার দিয়েছে গ্রাম। ৭৫০ কেজি লাড্ডু উপহার দেওয়া হয়েছে।

বিনেশ জানিয়েছেন, ''আমার জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতি, আমি একটি নিশ্চিত অলিম্পিক্স পদক মিস করে গিয়েছি। তবে আমি দেশে ফিরে বিশাল ভালবাসা পেয়েছি। আমাদের গ্রামের মানুষ, আমার সতীর্থ, আমার পরিবারের মানুষদের থেকে আমি যে ভালবাসা পেয়েছি, তার কোনও তুলনা হয় না। এই ব্যথা সেরে তোলার জন্য কিছুটা আত্মবিশ্বাস অর্জন করতে পেরেছি। বড়দের, গুরুজনদের, আমার মায়েদের, আমার বোনেদের সবার কাছে আমি কৃতজ্ঞ। হয়ত, আমি কুস্তিতে ফের প্রত্যাবর্তন করতেও পারি।''

 

এর আগে সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিনেশ ফোগতের জেঠু মহাবীর ফোগত বলেছেন, ''আগামী ১৭ আগস্ট বিনেশ দেশে ফিরবে। ওকে আমরা সোনাজয়ীর মত করেই বরণ করব। আমরা আশা করেছিলাম যে রায় বিনেশের পক্ষে যাবে। কিন্তু তার আশা নেই আর। তবে আমরা হাল ছাড়ব না। আমরা চেষ্টা করব বিনেশ যেন ২০২৮ অলিম্পিক্সে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে। সঙ্গীতা ও রিতুকেও আমরা ২০২৮ অলিম্পিক্সের জন্য তৈরি করব।'' এর আগে বিনেশ নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে আরও লেখা হয়েছে, ''হয়তো অন্য পরিস্থিতিতে ২০৩২ সাল পর্যন্ত নিজেকে কুস্তি করতে দেখব। কারণ আমার মধ্যের লড়াই, আমার কুস্তি সব সময় থেকে যাবে। জানি না ভবিষ্যতে আমার জন্য কী অপেক্ষা করে রয়েছে। তবে আমি নিশ্চিত সত্যের জন্য সব সময় লড়াই করে যাব।''

আরও পড়ুন: সেই একই বোলিং অ্যাকশন, সেই একই রান আপ, এ তো অবিকল বুমরা! কে এই ভাইরাল স্কুলছাত্রী?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: জ্বালানির টানের প্রভাব কি IPL-এও ?
জ্বালানির টানের প্রভাব কি IPL-এও ?
T20 World Cup 2026: রেকর্ড তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের পর ফের কবে মাঠে নামবে টিম ইন্ডিয়া?
রেকর্ড তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের পর ফের কবে মাঠে নামবে টিম ইন্ডিয়া?
T20 World Cup 2026: হোঁচট খেয়েও ঘুরে দাঁড়ানো, কোন মুহূর্তকে ভারতের জন্য 'টার্নিং পয়েন্ট' হিসাবে বাছলেন গম্ভীর?
হোঁচট খেয়েও ঘুরে দাঁড়ানো, কোন মুহূর্তকে ভারতের জন্য 'টার্নিং পয়েন্ট' হিসাবে বাছলেন গম্ভীর?
T20 World Cup 2026: হুডখোলা বাসে বিশ্বকাপজয়ী ট্রফি নিয়ে প্যারেডে কি অংশ নেবেন সূর্যরা? কোথায়, কবে তা হবে?
হুডখোলা বাসে বিশ্বকাপজয়ী ট্রফি নিয়ে প্যারেডে কি অংশ নেবেন সূর্যরা? কোথায়, কবে তা হবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
Embed widget